Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'উনি প্রকাশ্যে বোনকে চুমু খান!' রাহুল-প্রিয়ঙ্কাকে নিয়ে মাঠে বিজয়বর্গীয়, ফুঁসছে কংগ্রেস

মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় রাহুল-প্রিয়ঙ্কা গান্ধীর সম্পর্ককে ‘বিদেশি সংস্কৃতি’ বলার পর কংগ্রেস তীব্র প্রতিবাদে ফুঁসে উঠেছে।

'উনি প্রকাশ্যে বোনকে চুমু খান!' রাহুল-প্রিয়ঙ্কাকে নিয়ে মাঠে বিজয়বর্গীয়, ফুঁসছে কংগ্রেস

ছবি - দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 26 September 2025 18:38

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের শাজাপুরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তিনি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সম্পর্ককে টেনে নাম না করে আক্রমণ করে বলেন, 'আমাদের বিরোধী নেতারা খোলা রাস্তায় নিজেদের বোনকে চুম্বন করেন। এটি শিক্ষা ও সংস্কৃতির অভাব, বিদেশি সংস্কৃতি।'

মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, 'আমরা পরিবারে পারম্পরিকভাবে বোনের সম্মান রক্ষা করি। এমন আচরণ আমরা করি না। তবে বিরোধী নেতারা তাদের যুবতী বোনকে প্রকাশ্যে চুম্বন করেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও রুঢ়ভাবে কথা বলেন।' পরে তিনি এক সংবাদমাধ্যমকে জানান, 'রাহুল গান্ধীর এখানে বিশেষ কোনো দোষ নেই। বিদেশে বড় হওয়ার কারণে তিনি কিছু সংস্কৃতি আমদানি করেছেন।'

বিজয়বর্গীয়র এহেন মন্তব্যে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেস নেতারা মন্তব্যের ধিক্কার জানিয়েছেন। মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রদেশ সভাপতি জিতু পাটওয়ারি এনিয়ে বলেন, 'কৈলাসজি নবরাত্রীর পবিত্র সময়কেই বেছে নিয়েছেন ভাই-বোনের পবিত্র সম্পর্ককে কলুষিত করার জন্য। তাঁর ভাষা সবাই জানে। এই নেতা বারবার মহিলাদের অপমান করেছেন। এমন মন্তব্যের জবাবই দেওয়া ঠিক নয়, তা আসলে লজ্জার।'

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গান্ধী পরিবারের দুই সন্তানের সুসম্পর্ককে কেন্দ্র করে এই বিতর্ক সমাজে এবং রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর প্রকাশ্য সৌহার্দ্য ও ভ্রাতৃ-স্নেহচুম্বনের ছবি রাজনৈতিক মঞ্চে বারবার আলোচনার বিষয় হয়ে উঠেছে, যা বিজেপি নেতাদের সমালোচনার লক্ষ্যবস্তু হচ্ছে।


```