Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘পাকিস্তানে যারা যেতে বলছে তারা যেন কৈলাসে...’ , বিস্ফোরক মন্তব্য করেই মুছলেন নাসিরুদ্দিন

এক্স হ্যান্ডেলে অভিনেতা লেখেন, “আমি দিলজিতের পাশে আছি। কাস্টিংয়ের দায়িত্ব ওর নয়, পরিচালকের। কিন্তু কে ডিরেক্টর সেটা তো কেউ জানে না। দিলজিতকে সবাই চেনে। তাই ওকেই টার্গেট করা হচ্ছে।”

‘পাকিস্তানে যারা যেতে বলছে তারা যেন কৈলাসে...’ , বিস্ফোরক মন্তব্য করেই মুছলেন নাসিরুদ্দিন

বিস্ফোরক পোস্ট নাসিরুদ্দিনের, পরমুহূর্তেই ডিলিট!

শেষ আপডেট: 1 July 2025 14:03

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার পর থেকে ভারত-পাক সম্পর্কের অবনতি ঘটেছে। যার আঁচ এসে পড়েছে দিলজিৎ দোসাঞ্জ ও পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের 'সর্দার জি ৩' ছবিতেও। ছবিটিকে ঘিরে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। কেন দিলজিৎ হানিয়ার সঙ্গে কাজ করতে রাজি হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। একই সঙ্গে দিলজিৎকে বয়কটের ডাকও দিয়েছেন বহু মানুষ। ভারতে এই ছবি মুক্তি পায়নি, তবু আলোচনা থামছে না। এবার তাই নিয়ে দিলজিতের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তবে মুখ খুলেই পরমুহূর্তে নিজের পোস্ট মুছলেন তিনি। যদিও সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল।

এক্স হ্যান্ডেলে অভিনেতা লেখেন, “আমি দিলজিতের পাশে আছি। কাস্টিংয়ের দায়িত্ব ওর নয়, পরিচালকের। কিন্তু কে ডিরেক্টর সেটা তো কেউ জানে না। দিলজিতকে সবাই চেনে। তাই ওকেই টার্গেট করা হচ্ছে।”

এখানেই না থেমে তিনি আরও লেখেন, "দিলজিতের মন এখনও বিষিয়ে যায়নি। সেই কারণেই ও রাজি হয়েছে। ওই গুণ্ডাগুলো ভারত-পাকিস্তানের সাধারণ মানুষের মনগুলোকে বিষিয়ে দিতে চায়। আমার অনেক বন্ধু সে দেশে আছে, এই পৃথিবীর কেউই তাঁদের সঙ্গে আমাকে দেখা করতে আটকাতে পারবে না। যারা বলছে, পাকিস্তান চলে যাও, তাঁদের বলছি তোমরা কৈলাশ চলে যাও।"

ভারতে মুক্তি না পেলেও পাকিস্তানে এই ছবি মুক্তি পেয়েছে। বক্সঅফিসে বেশ ভালই আয় করেছে এই ছবি। ছবি নিয়ে বিতর্কে মুখ খুলেছিলেন দিলজিতও। তিনি বলেন, "আমরা ফেব্রুয়ারিতে শুটিং করেছি। তখন পরিস্থিতি ঠিকই ছিল। এরপর যা যা হয়েছে, সেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। প্রযোজকরা ভারত বাদ দিয়ে ওভারসিজ রিলিজের সিদ্ধান্ত নেন।”


```