Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৈলাস বিজয়বর্গীয়র শহরই দেশের সবচেয়ে স্বচ্ছ শহর, একটানা ৮ বার জিতল পুরস্কার

এই সমীক্ষার মূল উদ্দেশ্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এবং শহরের পরিচ্ছন্নতা ও বাসযোগ্যতা নিয়ে সচেতনতা তৈরি করা। যাতে সাধারণ মানুষ নিজে থেকেই শহরকে পরিষ্কার রাখতে আগ্রহী হয়।

কৈলাস বিজয়বর্গীয়র শহরই দেশের সবচেয়ে স্বচ্ছ শহর, একটানা ৮ বার জিতল পুরস্কার

পরিচ্ছন্নতায় ফের শীর্ষে ইন্দোর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 July 2025 14:27

দ্য ওয়াল ব্যুরো: আবারও দেশের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর শহর। এই নিয়ে পরপর আটবার (Indore Declared India's Cleanest City)। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫’ শীর্ষক বার্ষিক সমীক্ষায় (Annual Cleanliness Survey) শীর্ষস্থানে জায়গা করে নিল ইন্দোর (Indore)। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাতের সুরত (Surat)। প্রথম তিনে জায়গা করে নিয়েছে মহারাষ্ট্রের নবি মুম্বই (Navi Mumbai)।

সম্প্রতি রাজধানী দিল্লির (Delhi) বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটির আয়োজন করে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। ৩ থেকে ১০ লক্ষ জনসংখ্যার শহরের তালিকায় সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে উঠে এসেছে উত্তরপ্রদেশের নয়ডা। এরপর রয়েছে চণ্ডীগড় ও কর্নাটকের মাইসোর।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই সমীক্ষার মূল উদ্দেশ্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এবং শহরের পরিচ্ছন্নতা ও বাসযোগ্যতা নিয়ে সচেতনতা তৈরি করা। যাতে সাধারণ মানুষ নিজে থেকেই শহরকে পরিষ্কার রাখতে আগ্রহী হয়।

এই সর্বভারতীয় সমীক্ষাটি এবারে নবম বর্ষে পা দিয়েছে। ২০২৪-২৫ সালের সমীক্ষায় দেশের সাড়ে চার হাজারেরও বেশি শহর অংশ নিয়েছে। শহরের নিকাশি, বর্জ্য ফেলার ব্যবস্থা এবং পরিষেবার মান বিবেচনা করে ১০টি নির্দিষ্ট মানদণ্ড ও ৫৪টি সূচকের ভিত্তিতে এই র‍্যাঙ্কিং তৈরি হয়েছে। কেন্দ্র জানিয়েছে, এবার আরও উন্নত ও সংগঠিত পদ্ধতিতে সমীক্ষা করা হয়েছে। এতে প্রতিটি শহরের পরিষেবা ও পরিচ্ছন্নতা নিয়ে সঠিক ও নিরপেক্ষ মূল্যায়ন সম্ভব হয়েছে।

এই ইন্দোরের বিধায়ক তথা মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), যিনি বঙ্গ রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। এক সময়ে ইন্দোরের মেয়র ছিলেন কৈলাস। তখন কেন্দ্রে বাজপেয়ী জমানা। বর্তমানে কৈলাস ইন্দোরের আসন থেকে জিতে বিধায়ক এবং রাজ্যের মন্ত্রীও।মাঝে কয়েক বছর সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে পশ্চিমবঙ্গের সংগঠনের পর্যবেক্ষক ছিলেন কৈলাস।


```