Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ছুঁয়ো না, ছুঁয়ো না ছিঃ’ করলে চলবে না, মোদীর মায়ের ভিডিও নিয়ে বিজেপিকে ‘সবক’ কংগ্রেসের

এর আগে বিজেপি শিবির থেকে এই ভিডিও নিয়ে কংগ্রেসকে ব্যাপক তোপ দাগা হয়েছিল। বিহার কংগ্রেসের তরফে এক্সে এই ভিডিও ছাড়া হয়েছে।

‘ছুঁয়ো না, ছুঁয়ো না ছিঃ’ করলে চলবে না, মোদীর মায়ের ভিডিও নিয়ে বিজেপিকে ‘সবক’ কংগ্রেসের

কংগ্রেস-বিজেপি তরজা তুঙ্গে উঠেছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 12 September 2025 14:23

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা প্রয়াত হীরাবেন মোদীকে নিয়ে একটি এআই (AI video) ভিডিও ঘিরে কংগ্রেস-বিজেপি তরজা তুঙ্গে উঠেছে। শুক্রবার একে অপরের দিকে গোলা ছুড়েছে। কংগ্রেস দ্বিগুণ গলা চড়িয়ে বলেছে, ভিডিওতে দেখানো হয়েছে মা কীভাবে তাঁর সন্তানকে জীবনের পাঠ পড়ান। এর মধ্যে কাউকে অসম্মান করা হয়নি।

কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, সন্তানকে জীবনের পাঠ পড়ানো প্রত্যেক বাবা-মায়ের কর্তব্য। উনি (প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেন মোদী) এখানে (ভিডিতে) শুধুমাত্র তাঁর সন্তানকে শিক্ষা দিচ্ছেন। আর যদি সেই সন্তান মনে করেন যে, এটা তাঁর পক্ষে অপমানজনক হয়েছে, তাহলে সেটা তাঁর মাথ্যব্যথা।

এর আগে বিজেপি শিবির থেকে এই ভিডিও নিয়ে কংগ্রেসকে ব্যাপক তোপ দাগা হয়েছিল। বিহার কংগ্রেসের তরফে এক্সে এই ভিডিও ছাড়া হয়েছে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মোদীর প্রয়াত মা হীরাবেন মোদীর সদৃশ এক মহিলা প্রধানমন্ত্রীর কাজের সমালোচনা করছেন। তিনি ছেলেকে বলছেন, কেন ভোটের জন্য তাঁকে ব্যবহার করা হয়েছে। বিজেপির মতে, এটা দেশের সমস্ত মহিলার প্রতি অপমান। এবং কংগ্রেস এঁটে উঠতে না পেরে এরকম নীচ আচরণ করে বেড়াচ্ছে।

বিজেপির মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হুসেন মোদী এবং তাঁর মায়ের প্রতি অসম্মান করার রাস্তা নিয়েছে কংগ্রেস। মোদীর মা ৯৯ বছর বয়সে ২০২২ সালে মারা গিয়েছেন। তাঁকে নিয়ে রাহুল গান্ধী ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের অনুষ্ঠানমঞ্চ থেকে কুকথা বলতেও ছাড়েনি কংগ্রেস। এবার কংগ্রেস আরও নীচে নেমে গিয়েছে, বলেন শাহনওয়াজ হুসেন।

তাঁর কথায়, প্রথমে ওরা দলীয় মঞ্চ থেকে কুকথা বলেছে। এখন একটি এআই প্রয়োগ করে ভিডিওতেও প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অপমানজনক পোস্ট করেছে। বিহার ও দেশের মানুষ এই অসম্মান সহ্য করবে না। প্রধানমন্ত্রীর মৃত মায়ের মুখে যেসব কথা বসানো হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কংগ্রেসের উচিত এরকম নির্লজ্জ রাজনীতির ঊর্ধ্বে উঠে লড়াই করা। এই ঘটনায় বিহারের সাধারণ মানুষের আত্মসম্মানে আঘাত করা হয়েছে। কংগ্রেসকে এর মূল্য চোকাতে হবে ভোটে।

বিজেপির মুখপাত্র অরবিন্দকুমার সিং আরও বলেন, ভিডিওতে দেশের সমস্ত মাকে উপহাস করা হয়েছে। খুবই নিন্দার বিষয় যে, কংগ্রেসের মতো দল মোদীর মৃত মাকে নিয়ে এরকম কুৎসা করে বেড়াচ্ছে। ওরা শুধু প্রধানমন্ত্রীর মাকে নয়, তামাম দেশের মায়েদের অসম্মান করেছে। আমাদের কাছে মা হলেন দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর সমান। কংগ্রেস নেতৃত্বের উচিত অবিলম্বে ক্ষমা চাওয়া, বলেন তিনি।

কংগ্রেস নেতা খেরা পাল্টা যুক্তি দিয়ে বলেন, কাউকে অপমান করা হয়নি। বিজেপি সহানুভূতি আদায়ের লক্ষ্যে এটাকে রাজনৈতিক ইস্যু করছে। এখানে কোথায় তাঁর প্রয়াত মাকে অপমান করা হয়েছে? আমাকে একটা বাজে কথা রয়েছে দেখান। কোনও ইঙ্গিত, কোনও অসদুদ্দেশ্য দেখা যাচ্ছে? গোটা ভিডিওর কোথাও আপনি অপমানজনক কিছু রয়েছে বলে দেখাতে পারবেন? বাবা-মায়ের কর্তব্য হল এবং এটা তাঁদের অধিকার যে, সন্তানকে তাঁরা সুশিক্ষা দেবেন। তিনিও তাঁর সন্তানকে শিক্ষা দিচ্ছেন। এখন ছেলে যদি মনে করেন এটা তাঁর পক্ষে অপমানের, তাহলে সেটা তাঁর মাথাব্যথার কারণ। আমারও নয়, আপনারও নয়, বলেন পবন খেরা।

খেরা আরও বলেন, বিজেপি কেন সবকিছু নিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করে বুঝতে পারি না। এভাবে আর সহানুভূতি আদায় করা চলবে না। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না রাজনীতি করতে পারেন না মোদী। উনি রাজনীতি করেন যখন, তখন এরকম কিছু মেনে নিতেই হবে। এমনকী বিরোধী দলের রঙ্গ-রসিকতাও সহ্য করতে হবে। আর এখানে তো কোনও মশকরাও করা হয়নি। এখানে তাঁর জন্য নসিহত (সুপরামর্শ) দেওয়া রয়েছে।


```