‘চার ইঞ্জিন সরকার’ (BJP) বলতে আপ নেতারা বোঝাচ্ছেন— কেন্দ্রে বিজেপি, দিল্লিতে বিজেপি-নিয়ন্ত্রিত এলজি অফিস, দিল্লি পুরসভায় বিজেপি, আর প্রশাসনিক স্তরে বিজেপির প্রভাব।

অরবিন্দ কেজরিওয়াল
শেষ আপডেট: 18 August 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi School Bomb Threat) দ্বারকার তিনটি নামী স্কুলে বোমাতঙ্ক। সোমবার সকালে ই-মেল মারফত এই হুমকি পৌঁছতেই তৎপরতা শুরু করে পুলিশ-প্রশাসন। দিল্লি পাবলিক স্কুল, মডার্ন কনভেন্ট স্কুল এবং শ্রী রাম ওয়ার্ল্ড স্কুলে একসঙ্গে পৌঁছে যায় বোমা হুমকি। আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারা। সঙ্গে সঙ্গেই খালি করা হয় স্কুলগুলি।
ঘটনায় সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এক্স-এ তিনি লিখেছেন, “দিল্লির একের পর এক স্কুলে বোমা হুমকি আসছে। কিন্তু এত দিনেও কাউকে গ্রেফতার করা যায়নি, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি দিল্লি সামলাতে পারছে না। তাদের কথিত ‘চার ইঞ্জিন সরকার’ রাজধানীতে সম্পূর্ণ ব্যর্থ।”
‘চার ইঞ্জিন সরকার’ (BJP) বলতে আপ নেতারা বোঝাচ্ছেন— কেন্দ্রে বিজেপি, দিল্লিতে বিজেপি-নিয়ন্ত্রিত এলজি অফিস, দিল্লি পুরসভায় বিজেপি, আর প্রশাসনিক স্তরে বিজেপির প্রভাব।
কেজরিওয়ালের সুরে সুর মিলিয়ে দিল্লির মন্ত্রী আতিশি বলেন, “বারবার স্কুলে বোমা হুমকি আসছে। শিশু, অভিভাবকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। কিন্তু দিল্লি পুলিশ কী করছে? বিজেপির চার ইঞ্জিন সরকার নিরাপত্তা দিতেও ব্যর্থ।”
উল্লেখ্য, দিল্লির স্কুলগুলিতে এভাবে বারবার বোমা হুমকির ঘটনা সামনে আসছে। তবে এখনও পর্যন্ত কাউকে পাকড়াও করতে পারেনি পুলিশ। ফলে অভিভাবক থেকে সাধারণ মানুষদের ক্ষোভ আরও বাড়ছে।