Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসমে মেডিক্যাল কলেজ থেকে প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের নাম বাদ দিচ্ছে বিজেপি সরকার

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) মন্ত্রিসভার বৈঠকে বলেন, রাজ্যের ১৫টি মেডিক্যাল কলেজের সঙ্গে বরপেটার মেডিক্যাল কলেজটির নাম নিয়ে কিছু সমস্যা আছে। বাকি মেডিক্যাল কলেজগুলির নামকরণ করা হয়েছে এলাকার নামে। 

অসমে মেডিক্যাল কলেজ থেকে প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের নাম বাদ দিচ্ছে বিজেপি সরকার

প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 March 2026 07:55

দ্য ওয়াল ব্যুরো: নাম বিতর্ক এবার অসমে (Assam)। সে রাজ্যের বরপেটায় অবস্থিত ফখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে অসমের বিজেপি সরকার (Assam BJP Govt)। নতুন নাম হবে বরপেটা মোট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অর্থাৎ প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের নাম থাকবে না।

সরকারি ওই মেডিক্যাল কলেজটির (Medical College) নাম বদলের বিষয়ে অসম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার। নাম বদলের কারণ হিসেবে যে যুক্তি মন্ত্রিসভায় পেশ করা হয়েছে তা অনেকের কাছেই বিস্ময়কর ঠেকেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) মন্ত্রিসভার বৈঠকে বলেন, রাজ্যের ১৫টি মেডিক্যাল কলেজের সঙ্গে বরপেটার মেডিক্যাল কলেজটির নাম নিয়ে কিছু সমস্যা আছে। বাকি মেডিক্যাল কলেজগুলির নামকরণ করা হয়েছে এলাকার নামে। একমাত্র বরপেটার মেডিক্যাল কলেজটির নাম ফখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ।‌ মুখ্যমন্ত্রীর বক্তব্য, এর ফলে নানা জটিলতা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হল, অনেকেই মেডিক্যাল কলেজটিকে বেসরকারি প্রতিষ্ঠান বলে মনে করেন।

যদিও রাজ্য সরকারে এই বক্তব্য‌ নিয়ে অনেকেই বিস্মিত এবং তারা মনে করছেন এটি কোন সমস্যাই নয়। ‌ সরকারের অন্য কোন উদ্দেশ্য আছে নাম পরিবর্তনের পিছনে। ‌কারও কারও অভিমত যদি সমস্যা হয়েই থাকে তাহলে প্রতিষ্ঠানটির নাম সঙ্গে সরকারি কথাটি জুড়ে দিলেই সমাধান সূত্র মিলে যেত। ‌কিন্তু সরকার সাবেক রাষ্ট্রপতি নামাঙ্কিত মেডিক্যাল কলেজের নাম বদলে দিচ্ছে। মুছে দিচ্ছে সাবেক রাষ্ট্রপতি নাম।

ফখরুদ্দিন আলি আহমেদ (Fakhruddin Ali Ahmed) ছিলেন অসম থেকে ভারতের একমাত্র রাষ্ট্রপতি (Former India President)। পঞ্চম রাষ্ট্রপতি থাকাকালে তাঁর সময়ে সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত ছিল তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Former PM Indira Gandhi) নির্দেশে ১৯৭৫ এর ২৫  জুন মাঝ রাতে দেশে জরুরি অবস্থা জারির নির্দেশ অনুমোদন করেছিলেন। ‌বলা হয় প্রধানমন্ত্রীর চাপের মুখে ওই সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ।‌ ওই সিদ্ধান্তটি ছাড়া তাঁর কর্মজীবনে আর কোন বিতর্কিত পদক্ষেপের কথা জানা যায়নি।

যদিও ইন্দিরা গান্ধীকে আক্রমণ করতে গিয়ে বিজেপি একাধিকবার রাষ্ট্রপতি হিসেবে হিসেবে ফখরুদ্দিন আলি আহমেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বছর কয়েক আগে অসমে এনআরসি (NRC) নিয়ে এক বিতর্কে এই সাবেক রাষ্ট্রপতির পরিবারের প্রসঙ্গ আলোচনায় এসেছিল। দেখা যায় অসম সরকারের তৈরি তালিকায় দেশের পঞ্চম রাষ্ট্রপতির পরিবারকে বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে। তবে ফখরুদ্দিন আলি আহমেদের উত্তরসূরিরা এই বিষয়ে খুব বেশি বাদ বিবাদে যাননি।‌ সরকারি তালিকা ও সংশোধন করে দেওয়া হয়।


```