বিজেপি শাসিত অনেক রাজ্যেই এমন নির্দেশিকা জারি হয়েছে বলে খবর। উত্তর প্রদেশ-সহ কিছু রাজ্যে বিগত কয়েক বছর যাবত রাস্তায় নমাজ পড়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
শেষ আপডেট: 6 June 2025 08:14
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সারা দেশে কুরবানির ইদ পালন করবে মুসলিম সমাজ। ইদ-উল-আজহা (Eid Ul Adha) বকরি ইদ (Bakri Eid) নামেও পরিচিত। বিজেপি পরিচালিত রাজ্য সরকার (BJP ruled state government in Delhi) বকরি ইদ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে।
তাতে বলা হয়েছে, এক. বকরি ইদে গরু ও উট নিধন (no slaughtering of cow and camel) করা যাবে না। দুই. প্রকাশ্য স্থানে পশু জবাই করা যাবে না। একমাত্র বৈধ স্লটার হাউসেই তা করা যেতে পারে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta, Chief minister of Delhi) সরকারের এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র প্রাণি সম্পদ বিকাশ দফতরের এই সংক্রান্ত নোটিসটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই নির্দেশ অগ্রাহ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকেও বলা হয়েছে আইনভঙ্গকারীদের দিকে নজর রাখতে।
বিজেপি শাসিত অনেক রাজ্যেই এমন নির্দেশিকা জারি হয়েছে বলে খবর। উত্তর প্রদেশ-সহ কিছু রাজ্যে বিগত কয়েক বছর যাবত রাস্তায় নমাজ পড়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খোলা স্থানে পশু নিধন না করতে দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ শাবান বুখারি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
দিল্লি সরকার বিশেষ নির্দেশিকায় দুটি পৃথক আইনের উল্লেখ করে বলেছে, এই আইন দুটিতে গরু ও উট নিধন পুরোপুরি নিষিদ্ধ। কোনও অবস্থাতেই তা করা যাবে না। পশু ক্লেশ নিবারণী আইন, পশু বহন নিয়ন্ত্রণ আইন, খাদ্য নিরাপত্তা আইনকে এই বিশেষ নির্দেশিকা বলবৎ করতে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।