Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের ছড়াছড়ি!

২৫ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন বুথ লেভেল অফিসাররা (BLO)। 

বিহারে ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের ছড়াছড়ি!

ফাইল ছবি

শেষ আপডেট: 13 July 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটার তালিকার (Bihar Voter List) বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ঘর ঘর সমীক্ষার সময় বিপুল সংখ্যক নেপাল, বাংলাদেশ (Bangladeshi) ও মায়ানমারের নাগরিকের হদিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের তরফে এ ব্যাপারে কোনও ঘোষণা না হলেও, কমিশন সূত্রে এমনই তথ্য পেয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা। খবর এই যে, এদের নাম কোনওভাবেই ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হবে না।

২৫ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ তালিকা সংশোধন প্রক্রিয়ায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন বুথ লেভেল অফিসাররা (BLO)। ভোটারদের হাতে দেওয়া ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই। এরপর ১ অগস্ট প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা।

নির্বাচন কমিশন এই ফর্মের সঙ্গে পরিচয় প্রমাণের জন্য ১১টি নথি চেয়েছে, যেখানে আধার কার্ড, ভোটার আইডি (EPIC) বা রেশন কার্ডের উল্লেখ নেই। তবে কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তির সময়েও এই নথিগুলি জমা দেওয়া যাবে।

১০ জুলাই এই রিভিশন প্রক্রিয়া নিয়ে একাধিক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, আধার, এপিক এবং রেশন কার্ডও যেন পরিচয় প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ জুলাই। ঠিক তার আগেই প্রকাশ পাবে খসড়া তালিকা।

কমিশনের এক শীর্ষ সূত্র জানিয়েছে, “বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় বিএলও-রা অনেক নেপালি, বাংলাদেশি এবং মায়ানমারের বাসিন্দার খোঁজ পেয়েছেন। যাচাই-বাছাইয়ের পর ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাঁদের নাম যুক্ত হবে না।”

শনিবার কমিশন জানায়, ভোটারদের কাছে ১০০% ফর্ম বিতরণ শেষ হয়েছে এবং ৮০.১১% অর্থাৎ ৬,৩২,৫৯,৪৯৭টি ফর্ম ইতিমধ্যেই জমা পড়েছে। অর্থাৎ, বিহারের প্রতি পাঁচ জন ভোটারের মধ্যে চারজনই ফর্ম জমা দিয়েছেন।

এই কাজের তদারকিতে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। ময়দানে সক্রিয় ৩৮ জন জেলাশাসক (DEO), ২৪৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন আধিকারিক (ERO) এবং ৯৬৩ জন সহ-নিবন্ধন আধিকারিক (AERO) ঘরে ঘরে তথ্য যাচাইয়ের কাজ করছেন।


```