Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দুর্ঘটনা ঘিরে জনতার বিক্ষোভ-ঘেরাও, গ্রামবাসীদের তাড়া খেয়ে প্রাণ বাঁচিয়ে পালালেন মন্ত্রী

মন্ত্রী যখন গ্রাম ছাড়েন, তখন ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁর গাড়ি-সহ তিনটি গাড়িকেই প্রায় এক কিলোমিটার ধাওয়া করেন। 

দুর্ঘটনা ঘিরে জনতার বিক্ষোভ-ঘেরাও, গ্রামবাসীদের তাড়া খেয়ে প্রাণ বাঁচিয়ে পালালেন মন্ত্রী

গ্রামে গিয়েছিলেন বিহারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার

পৃথা ঘোষ

শেষ আপডেট: 28 August 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে পথ দুর্ঘটনায় নিহত নয়জনের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার সকালে নালন্দার জোগীপুর মালওয়ান গ্রামে গিয়েছিলেন বিহারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাড়া করে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ধাওয়া করেন তাঁকে। অভিযোগ, মন্ত্রী দেরিতে এসেছেন, সমবেদনার অভাব রয়েছে এবং দুর্ঘটনায় মৃতদের পরিবারকে এখনও কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

এর জেরে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন এবং মন্ত্রী ও তাঁর সঙ্গে থাকা স্থানীয় বিধায়ককে ঘেরাও করে ফেলেন। পরে উত্তেজিত ভিড় তাঁর ওপর হামলার চেষ্টা চালায়। যদিও মন্ত্রী কোনও আঘাত পাননি, তবে তাঁর নিরাপত্তারক্ষী আহত হন। তাঁকে দ্রুত হিলসা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রী যখন গ্রাম ছাড়েন, তখন ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁর গাড়ি-সহ তিনটি গাড়িকেই প্রায় এক কিলোমিটার ধাওয়া করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়।

ঘটনা প্রসঙ্গে জেডিইউ মুখপাত্র ধনঞ্জয় দেব বলেন, “গ্রামবাসীরা রাজনীতিকদের কাজকর্মে অসন্তুষ্ট।”

প্রশান্ত কিশোরও এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “নীতীশ সরকারের আমলে ছাত্র, আশাকর্মী, আঙ্গনওয়াড়ি কর্মীদের যেমন পেটানো হয়েছে, এবার সাধারণ মানুষও ক্ষোভ দেখাচ্ছে। ভোট চাইতে এলে মানুষ এবার তাড়িয়ে দেবে।”

প্রসঙ্গত, ২৩ অগস্ট টেম্পোর সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয় ৯ জনের। আহত হয়েছিলেন কমপক্ষে ৪ জন।


```