Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

দুই সন্তানের সামনে স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী! পারিবারিক অশান্তির মর্মান্তিক পরিণতি

বিহারের মুজাফ্ফরপুরের এই ঘটনায় পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন করে অভিযুক্ত।

দুই সন্তানের সামনে স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী! পারিবারিক অশান্তির মর্মান্তিক পরিণতি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 April 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক ঝামেলার জের! নাবালক সন্তানদের সামনেই স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিহারের মুজাফ্ফরপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন করে অভিযুক্ত।

জানা গেছে, অভিযুক্তের নাম মহম্মদ কলিমুল্লা আলিয়াস মুন্না। শুক্রবার বিকেলে দ্বিতীয়পক্ষের স্ত্রী মেহেরুন্নিসার সঙ্গে অশান্তি বেধে যায় তাঁর। অভিযোগ, এক সময় মেজাজ হারিয়ে স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে মুন্না। ঘটনাস্থলেই রক্তাক্ত মেহরুন্নিসা মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। সেই সময় বাড়িতে উপস্থিত ছিল মুন্না ও মেহেরুন্নিসার নাবালক দুই সন্তান সমীর এবং সলমান। চোখের সামনে বাবার হাতে মা'কে খুন হতে দেখে তাঁরা। কাঁদতে কাঁদতে প্রতিবেশীদের সাহায্যও চায়। কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মতিপুর থানার ঝিঙ্গা গ্রামে। ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল। সেখানেই দেখা যায়, অভিযুক্ত এতটাই রেগে ছিল যে স্ত্রীর মৃত্যুর পরেও তাঁকে মারধর করতে থাকেন।

পুলিশ জানিয়েছে, কলিমুল্লাহ তার এক ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য মেহেরুন্নিসাকে তার মামার বাড়ি থেকে বাড়িতে ফিরিয়ে আনার কিছুক্ষণ পরেই অঘটন ঘটে যায়। 

পুলিশ সবাইকে ভিডিও না ছড়ানোর পরামর্শ দিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক কলিমুল্লাহ। মতিপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ।


```