Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ধর্ষণের পর গলার নলি কেটে খুনের চেষ্টা! অর্ধনগ্ন-নাবালিকাকে উদ্ধার করলেন মা, পরে মৃত্যু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রোহিত সাহানি পেশায় একজন মাছ ব্যবসায়ী। নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর ধারাল অস্ত্র দিয়ে তার গলার নলি কেটে খুনের চেষ্টা করে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ধর্ষণের পর গলার নলি কেটে খুনের চেষ্টা! অর্ধনগ্ন-নাবালিকাকে  উদ্ধার করলেন মা, পরে মৃত্যু

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 June 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: নয় বছরের নাবালিকাকে ধর্ষণ, গলার নলি কেটে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। পরে মেয়েকে খুঁজতে বেরিয়ে অর্ধনগ্ন অবস্থায় তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় নির্যাতিতার (Bihar Minor Girl Dies After Rape, Knife Attack)। পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগও উঠেছে। চাঞ্চল্য বিহারের মুজাফফরপুরে (Muzaffarpur)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রোহিত সাহানি পেশায় একজন মাছ ব্যবসায়ী। নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর ধারাল অস্ত্র দিয়ে তার গলার নলি কেটে খুনের চেষ্টা করে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অন্যদিকে, নাবালিকার মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশীদের থেকেই জানতে পারেন, শেষবার তাকে রোহিতের সঙ্গে দেখা গিয়েছিল। অভিযুক্তকে আটক করে প্রশ্ন করা হলে চাপের মুখে সব জানায় সে। দ্রুত সেখানে গিয়ে অর্ধনগ্ন অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করা হয়। প্রথমে মুজাফফরপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির পিএমসিএইচে স্থানান্তরিত করা হয়েছিল। যদিও শেষরক্ষা হয়নি, হাসপাতালে মৃত্যু হয় নাবালিকার।

পরিবারের অভিযোগ, হাসপাতালে বেড না থাকায় ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে মেয়ের। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পিএমসিএইচ-এর ইনচার্জ সুপারিনটেনডেন্ট অভিজিৎ সিং জানান, 'নির্যাতিতাকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয়েছে।' অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রোহিত সাহানিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

সামনেই বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)। তার আগে এই নৃশংস ঘটনা নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তৈরি করছে। এই ঘটনাকে কেন্দ্র করে নীতীশ কুমারের দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধী দলগুলি।

প্রধান বিরোধী দল আরজেডি (RJD) এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছে, 'মুজাফফরপুরে ধর্ষণের শিকার হওয়া মেয়েটি হেরে গিয়েছে। 'চেয়ার' কুমারের নিষ্ঠুর ও উদাসীন সরকার জিতেছে। মানবতা আজ হেরেছে।' কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi ) লেখেন, 'নির্যাতিতার উপর যে নৃশংসতা হয়েছে এবং চিকিৎসা ব্যবস্থায় অবহেলা অত্যন্ত লজ্জাজনক। সময়মত চিকিৎসা দেওয়া গেলে তার বাঁচার সম্ভাবনা ছিল।' এই ঘটনায় কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ।


```