Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে পিকে-র বড় ধাক্কা! ‘জন সুরাজ’ পেতে পারে সর্বাধিক ৫ আসন, বেশিরভাগের পূর্বাভাস শূন্য: এক্সিট পোল

চমকপ্রদভাবে, ছ’টির মধ্যে পাঁচটি এক্সিট পোলেই পূর্বাভাস দেওয়া হয়েছে যে জন সুরাজ পার্টি হয়তো একটিও আসন জিততে পারবে না—যদিও তারা রাজ্যের ২৪৩টির প্রায় সব আসনেই প্রার্থী দিয়েছে, যা সংখ্যার দিক থেকে অন্য সব দলের চেয়ে বেশি।

বিহারে পিকে-র বড় ধাক্কা! ‘জন সুরাজ’ পেতে পারে সর্বাধিক ৫ আসন, বেশিরভাগের পূর্বাভাস শূন্য: এক্সিট পোল

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 November 2025 21:06

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটে (Bihar Election 2025)  প্রশান্ত কিশোরের (Prashant Kishore) রাজনৈতিক পরীক্ষা কি শেষমেশ মুখ থুবড়ে পড়ল? এদিন দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে তামাম এক্সিট পোল (Bihar Exit Poll) তেমনই দাবি করছে। সর্বভারতীয় রাজনীতিতে প্রশান্ত ভোট কুশলী বলে পরিচিত ছিলেন। বিহার ভোটে তাঁর জন সুরজ পার্টি যদি সত্যিই মুখ থুবড়ে পড়ে তাহলে পুরনো বাঙালি প্রবাদটাই বাস্তব হয়ে যেতে পারে—ঘরামির ঘর ফুটো।

“আর্শ পে বা ফর্শ পে” — বাস্তবে কি ফর্শেই জন সুরাজ?

ভোটের আগে প্রশান্ত কিশোর একাধিক জনসভায় বারবার বলেছিলেন—তার দলের ফলাফল হবে “আর্শ পে বা ফর্শ পে” অর্থাৎ হয় আকাশ ছোঁয়া সাফল্য, নয় সম্পূর্ণ ব্যর্থতা। কিন্তু এক্সিট পোলগুলির হিসেব দাবি করা হচ্ছে — জন সুরাজ পার্টি মাথা তুলতেই পারবে না।

এক্সিট পোলগুলির পূর্বাভাস

দৈনিক ভাস্কর, ম্যাট্রিজ, পিপল’স ইনসাইট, পিপল’স পালস, জেভিসি ও পি-মার্ক—এই ছ’টি প্রধান এক্সিট পোলই এনডিএর বড় জয় এবং মহাগঠবন্ধনের পিছিয়ে পড়ার ভবিষ্যদ্বাণী করেছে। কিন্তু সবচেয়ে হতাশাজনক ইঙ্গিত তারা দিয়েছে জন সুরাজের জন্য। প্রায় সব এক্সিট পোলই বলছে, প্রশান্ত কিশোরের দল ০ থেকে সর্বাধিক ৫টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

চমকপ্রদভাবে, ছ’টির মধ্যে পাঁচটি এক্সিট পোলেই পূর্বাভাস দেওয়া হয়েছে যে জন সুরাজ পার্টি হয়তো একটিও আসন জিততে পারবে না—যদিও তারা রাজ্যের ২৪৩টির প্রায় সব আসনেই প্রার্থী দিয়েছে, যা সংখ্যার দিক থেকে অন্য সব দলের চেয়ে বেশি।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, এক্সিট পোল সবসময় শতভাগ নির্ভুল নয়। আগামী ১৪ নভেম্বর ভোটগণনার ফলাফলেই জানা যাবে, প্রশান্ত কিশোরের ‘জন সুরাজ’ সত্যিই ব্যর্থ কিনা, না কি শেষ মুহূর্তে কোনও অঘটন ঘটাতে পারে।


```