Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরপর হুমকি! পাটিয়ালা ও দিল্লির পর এবার বিহার বিধানসভা ওড়ানোর মেল, বড় বিপদের ইঙ্গিত?

এর আগে পাঞ্জাবের পটিয়ালার একাধিক স্কুলেও একই ধরনের হুমকি মেল আসে। 

পরপর হুমকি! পাটিয়ালা ও দিল্লির পর এবার বিহার বিধানসভা ওড়ানোর মেল, বড় বিপদের ইঙ্গিত?

বিহার বিধানসভায় বোমাতঙ্ক (সংগৃহীত ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 10 April 2026 16:37

দ্য ওয়াল ব্যুরো: বোমা মেরে বিহার বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি। শুক্রবার ই-মেলে আসা বার্তা দেখে তৎপর হয়ে উঠল পুলিশ, শুরু জোরদার তল্লাশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার বিধানসভা কর্তৃপক্ষ একটি ই-মেল পান এদিন, যেখানে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি সামনে আসতেই দ্রুত পদক্ষেপ করে প্রশাসন। সচিবালয় এলাকার উপ-পুলিশ আধিকারিক অনু কুমারী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোটা প্রাঙ্গণ খতিয়ে দেখা শুরু হয়েছে।

ইতিমধ্যেই বোমা নিষ্ক্রিয়করণ দল ও প্রশিক্ষিত কুকুর নিয়ে বিশেষ দল পৌঁছেছে ঘটনাস্থলে। চলছে ব্যাপক তল্লাশি। কোনওরকম ঝুঁকি এড়াতে বিধানসভা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চও একই ধরনের হুমকি পেয়েছিল বিহার বিধানসভা। পরে তা ভুয়ো বলে প্রমাণিত হয়। ফলে এবারের হুমকিকেও গুরুত্ব দিয়ে দেখলেও সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছে প্রশাসন।

অন্যদিকে, বৃহস্পতিবার একই ধরনের হুমকি ই-মেল আসে দিল্লির বিধানসভাতেও। সকাল ৮টা ১৪ মিনিট নাগাদ একাধিক সরকারি দফতর ও প্রতিষ্ঠানের মেলবক্সে পৌঁছয় সেই বার্তা। সেখানে বিধানসভা, সচিবালয়, কয়েকটি স্কুল ও একটি মেট্রো স্টেশনে বিস্ফোরণের আশঙ্কার কথা উল্লেখ করা হয়।

ঘটনার পরপরই পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। বিধানসভা, সচিবালয়, স্কুল ও মেট্রো স্টেশনগুলিতে কড়া নজরদারি শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই হুমকিও ভুয়ো বলেই মনে করা হচ্ছে, তবে কোনওরকম ঝুঁকি না নিয়ে সমস্ত নিয়ম মেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইছে পুলিশ। পাশাপাশি, ই-মেলের উৎস খুঁজে বের করতে সাইবার টিম তদন্তে নেমেছে।

এর আগে পাঞ্জাবের পটিয়ালার একাধিক স্কুলেও একই ধরনের হুমকি মেল আসে। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ দল। স্কুলগুলিতে তল্লাশি ও নিরাপত্তা পরীক্ষা চালানো হয়।

শুধু এই নয়, গত কয়েক সপ্তাহে পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন জায়গায় এমন হুমকির ঘটনা সামনে এসেছে, যেগুলো পরে ভুয়ো বলে জানা গেছে। চণ্ডীগড়ের কয়েকটি স্কুলেও সম্প্রতি একই পরিস্থিতি তৈরি হয়েছিল।

তবে, পরপর এই ধরনের হুমকি ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। যদিও প্রশাসনের দাবি, প্রতিটি ক্ষেত্রেই সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।


```