Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সাধারণতন্ত্র দিবসের আগে বড়সড় নাশকতার ছক বানচাল, রাজস্থানে বাজেয়াপ্ত ১০ হাজার কেজি বিস্ফোরক

সাধারণতন্ত্র দিবসের আগে রাজস্থানের নাগৌরে বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। একটি খেত থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট ও বিস্ফোরক সরঞ্জাম।

সাধারণতন্ত্র দিবসের আগে বড়সড় নাশকতার ছক বানচাল, রাজস্থানে বাজেয়াপ্ত ১০ হাজার কেজি বিস্ফোরক

বিস্ফোরক উদ্ধার রাজস্থান থেকে

গার্গী দাস

শেষ আপডেট: 26 January 2026 10:26

দ্য ওয়াল ব্যুরো: সাধারণতন্ত্র দিবসের (Republic Day) ঠিক আগের রাতে বড়সড় নাশকতার ছক বানচাল করল রাজস্থান পুলিশ (Rajasthan Police)। নাগৌর (Nagaur) জেলার একটি চাষের জমি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে নাগৌর জেলার হারসৌর (Harsaur) গ্রামে অভিযান চালানো হয়। সে সময় একটি খেত থেকে উদ্ধার হয় ১৮৭টি বস্তায় ভরা মোট ৯,৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট (Ammonium Nitrate)। নাগৌরের পুলিশ সুপার (Superintendent of Police) মৃদুল কচ্ছাওয়া (Mridul Kachhawa) জানিয়েছেন, উদ্ধার হওয়া বিস্ফোরকের পরিমাণ এতটাই বেশি যে যেকোনও মুহূর্তে বড়সড় কিছু হতে পারত।

পুলিশ আধিকারিকদের বক্তব্য, অ্যামোনিয়াম নাইট্রেট অতীতেও একাধিক বড় বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের নভেম্বর মাসে দিল্লির লালকেল্লা (Red Fort) সংলগ্ন এলাকায় যে বিস্ফোরণ হয়েছিল, সেখানেও এই রাসায়নিকের যোগ ছিল বলে তদন্তে আসে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই বিস্ফোরক উদ্ধারের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে হারসৌর গ্রামের বাসিন্দা সুলেমান খানকে (Suleman Khan)। পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে আগেই তিনটি ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে। ফলে এই ঘটনার সঙ্গে তার যোগসূত্র আরও গভীর।

শুধু অ্যামোনিয়াম নাইট্রেট নয়, ওই খেতে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামও পাওয়া গেছে। পুলিশের তালিকা অনুযায়ী, ডিটোনেটরের (Detonator) ন’টি কার্টন, নীল ফিউজ তারের (Blue Fuse Wire) ১২টি কার্টন ও ১৫টি বান্ডিল এবং লাল ফিউজ তারের (Red Fuse Wire) ১২টি কার্টন ও পাঁচটি বান্ডিল বাজেয়াপ্ত করা হয়েছে। এই সব সরঞ্জাম সাধারণত বিস্ফোরক কাজে ব্যবহৃত হয়। ফলে কী উদ্দেশে এই এত সরঞ্জাম জড়ো করা হয়েছিল, তা জানা চেষ্টা চলছে।

পুলিশের বক্তব্য, প্রাথমিক জেরায় ধৃত জানিয়েছে, বৈধ ও অবৈধ খননকাজে (Legal and Illegal Mining) যুক্ত ব্যক্তিদের কাছে এই বিস্ফোরক সরবরাহ করা হচ্ছিল। ঠিক কোন কোন এলাকায় এবং কারা এই বিস্ফোরক নিত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় বিস্ফোরক আইন (Explosives Act)-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করেছেন তদন্তকারী আধিকারিকরা।

পুলিশ সুপার মৃদুল কচ্ছাওয়া সব শেষে জানিয়েছেন, এই বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে জানানো হয়েছে। বৃহত্তর কোনও চক্র কাজ করছে কি না, তা জানতে সুলেমানকে কেন্দ্রীয় সংস্থাগুলি জিজ্ঞাসাবাদ করতে পারে।


```