Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভারতকে ভারতই রাখতে হবে, অনুবাদ নয়', কেরলে আরএসএস প্রধান মোহন ভাগবতের কীসের ইঙ্গিত

কেরলে আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক জল্পনা। বললেন, ‘ভারত’ শব্দটি অনুবাদ করা উচিত নয়। ‘ইন্ডিয়া বনাম ভারত’ বিতর্কে ফের উত্তাপ।

 

'ভারতকে ভারতই রাখতে হবে, অনুবাদ নয়', কেরলে আরএসএস প্রধান মোহন ভাগবতের কীসের ইঙ্গিত

মোহন ভাগবত

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 July 2025 20:51

দ্য ওয়াল ব্যুরো: 'ইন্ডিয়া দ্যাট ইজ ভারত' সংবিধানের স্বীকৃত বাক্য হলেও, 'ভারত'-এর (Bharat) নিজস্ব পরিচয় আর গুরুত্বকেই বেশি করে সামনে আনতে চাইছে আরএসএস (RSS)। কেরলের কোচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সর সঙ্ঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat)। বলেন, “ভারত একটি বিশেষ্যপদ (proper noun)। একে অনুবাদ করা উচিত নয়। লেখা ও বলার সময়ে ভারতকে ভারত হিসেবেই রাখতে হবে।”

ভাগবতের কথায়, “ভারতকে ভারত বলেই সম্মান দেওয়া হয়। তার স্বকীয়তা বজায় রেখেই তার মর্যাদা আছে। যদি আপনি আপনার পরিচয় হারিয়ে ফেলেন, তবে যত গুণই থাক না কেন, আপনাকে কেউ সম্মান দেবে না, নিরাপত্তাও মিলবে না। এটাই এই বিশ্বের প্রাথমিক নিয়ম।”

এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। গত এক বছরে ‘ভারত’ বনাম ‘ইন্ডিয়া’ বিতর্কে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে, তার মধ্যেই ফের এই ইস্যুতে মুখ খুললেন সঙ্ঘ প্রধান।

এমন এক সময়ে তাঁর এই মন্তব্য সামনে এল, যখন দেশে লোকসভা ভোট-পরবর্তী রাজনৈতিক আলোচনায় জাতীয় পরিচয়ের প্রশ্নটি ফের উঠে আসছে। সংবিধানে যদিও বলা হয়েছে— India, that is Bharat, তবে ভাগবতের বক্তব্য স্পষ্টতই ‘ইন্ডিয়া’ শব্দটির ব্যবহার নিয়ে আপত্তির ইঙ্গিত দিচ্ছে।

আরএসএস সূত্রে যদিও দাবি করা হয়েছে, এটি কোনও রাজনৈতিক মন্তব্য নয়, বরং জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক আত্মপরিচয় বজায় রাখার আহ্বান। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ মনে করছে, এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক বার্তা।

এখন দেখার, সংঘ প্রধানের এই মন্তব্য রাজনৈতিক মহলে কী প্রতিক্রিয়া তৈরি করে।


```