Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেঙ্গালুরু ‘চড়’ বিতর্কে নয়া মোড়! মহিলাই আগে মারেন র‍্যাপিডো চালককে, ভাইরাল সিসিটিভি ফুটেজ

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মহিলা বাইক চালককে বারবার আঘাত করছেন। যুবক বাইক থেকে নেমে তাঁকে আটকানোর চেষ্টাও করেন।

বেঙ্গালুরু ‘চড়’ বিতর্কে নয়া মোড়! মহিলাই আগে মারেন র‍্যাপিডো চালককে, ভাইরাল সিসিটিভি ফুটেজ

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 16 June 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে র‍্যাপিডো বাইক চালক এবং এক মহিলা যাত্রীর মধ্যে বচসা এবং চড় মারার ঘটনায় নয়া মোড়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই অ্যাপ বাইক চালককে আটক করেছে পুলিশ। তবে এরপরই আরও একটি সিসিটিভি প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, প্রথমে ওই মহিলাই চালকের গায়ে হাত তুলেছেন (Bengaluru Viral Video Controversy)

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মহিলা বাইক চালককে বারবার আঘাত করছেন। যুবক বাইক থেকে নেমে তাঁকে আটকানোর চেষ্টাও করেন। সিসিটিভির আরেকটি ফ্রেমে দেখা যায়, মহিলা পথচলতি লোকজনের সঙ্গে কথা বলছেন। এর আগের ভাইরাল ক্লিপে দেখা গিয়েছিল, চালক মহিলাকে একটি চড় মারেন এবং তাতে তিনি পড়ে যান।

বাইক চালকের দাবি, 'তিনি (মহিলা) প্রথমে আমাকে টিফিন বক্স দিয়ে দু'বার মারেন। গালিগালাজ করেন, আমার কলার ধরেন। আমি তখনই নিজেকে বাঁচাতে তাঁকে ধাক্কা দিই।" যদিও তিনি স্বীকার করেছেন, উত্তেজনার বশে মহিলাকে 'তোমার দেশে ফিরে যাও' বলে হুমকি দিয়েছিলেন। অন্যদিকে, মহিলার দাবি, 'চালক ট্রাফিক নিয়ম মানছিলেন না, দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন। পরে আমাকে চড় মারেন। আমি টাকা দিয়েছি, হেলমেটও ফেরত দিয়েছি।'

জানা যায়, কাজে যাওয়ার জন্য অ্যাপ বাইক ভাড়া (Bengaluru Viral Video) করেছিলেন মহিলা। বেপরোয়া গতির কারণে মাঝপথেই বাইক থেকে নেমে যান। এরপরই চালকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। কিন্তু  দু'জনের ভাষার কারণে সমস্যা আরও দৃঢ় হয়।

একদিকে তরুণী ইংরেজিতে কথা বলছিলেন আর  চালক কেবল কন্নড় ভাষা জানতেন। অভিযোগ, পরিস্থিতি আরও খারাপ হয় যখন তরুণী হেলমেট ফিরিয়ে দিতে অস্বীকার করেন। এমনকি ভাড়াও দিতে চাননি। এরমধ্যেই তর্কাতর্কির একপর্যায়ে চালক তাঁকে প্রকাশ্যে চড় মারেন। সেই চড় খেয়ে মহিলা রাস্তায় পড়ে যান (Bengaluru Rapido Driver Slaps Woman)

ভিডিওতে দেখা গিয়েছে, দু’জনেই প্রথমে পথচারীদের হস্তক্ষেপ করতে বলেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি। এমনকী ওই মহিলা আক্রান্ত হওয়ার পরেও কেউ তাঁকে সাহায্য করেননি বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মহিলা যাত্রীকে এফআইআর দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজে থেকে আইনি পদক্ষেপ করতে চাননি। ফলে পুলিশ একটি নন-কগনিজেবল রিপোর্ট দায়ের করে তদন্ত শুরু করেছে। সোমবার চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৯, ৩৫২ ও ১১৫ ধারায় মামলা রুজু হয়েছে।


```