Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বেপরোয়া র‍্যাপিডো, থামিয়ে প্রতিবাদ করায় তরুণীকে চড় মেরে রাস্তায় ফেলল চালক! দেখুন ভিডিও

 কাজে যাওয়ার জন্য অ্যাপ বাইক ভাড়া (Bengaluru Viral Video) করেছিলেন তরুণী। বেপরোয়া গতির কারণে মাঝপথেই বাইক থেকে নেমে যান। এরপরই চালকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। কিন্তু দু'পক্ষের ভাষার কারণে বচসা আরও দৃঢ় হয়।

বেপরোয়া র‍্যাপিডো, থামিয়ে প্রতিবাদ করায় তরুণীকে চড় মেরে রাস্তায় ফেলল চালক! দেখুন ভিডিও

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 16 June 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: গন্তব্যে যাওয়ার মাঝেই অ্যাপ-বাইক চালকের সঙ্গে বচসা। এর মাঝেই আচমকা যাত্রীকে চড়। চালকের মারে রাস্তায় পড়ে গেলেন তরুণী। বেঙ্গালুরুর (Bengaluru Viral Video) এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, কাজে যাওয়ার জন্য অ্যাপ বাইক ভাড়া (Bengaluru Viral Video) করেছিলেন তরুণী। বেপরোয়া গতির কারণে মাঝপথেই বাইক থেকে নেমে যান। এরপরই চালকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। কিন্তু  দু'জনের ভাষার কারণে সমস্যা আরও দৃঢ় হয়। একদিকে তরুণী ইংরেজিতে কথা বলছিলেন আর  চালক কেবল কন্নড় ভাষা জানতেন। পরিস্থিতি আরও খারাপ হয়, যখন তরুণী হেলমেট ফিরিয়ে দিতে অস্বীকার করেন। এমনকি ভাড়াও দিতে চাননি। এরমধ্যেই তর্কাতর্কির একপর্যায়ে চালক তাঁকে প্রকাশ্যে চড় মারেন। সেই চড় খেয়ে মহিলা রাস্তায় পড়ে যান (Bengaluru Rapido Driver Slaps Woman)।

ভিডিওতে দেখা গিয়েছে, দু’জনেই প্রথমে পথচারীদের হস্তক্ষেপ করতে বলেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি। এমনকী ওই মহিলা আক্রান্ত হওয়ার পরেও কেউ তাঁকে সাহায্য করেননি বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মহিলা যাত্রীকে এফআইআর দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজে থেকে আইনি পদক্ষেপ করতে চাননি। ফলে পুলিশ একটি নন-কগনিজেবল রিপোর্ট দায়ের করে তদন্ত শুরু করেছে।

এদিকে কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) নির্দেশে খুব শীঘ্রই রাজ্যে বাইক, ট্যাক্সি পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। চলতি বছরের এপ্রিলে আদালত জানায়, বাইক, ট্যাক্সি বেআইনি। সরকারকে ছয় সপ্তাহ সময় দেওয়া হয় এই পরিষেবা বন্ধ করার জন্য। পরবর্তীতে আরও ছয় সপ্তাহ সময় চাওয়া হয়, তবে বর্তমানে ১২ সপ্তাহ পেরিয়ে গেছে।  কর্নাটক পরিবহণমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি এই প্রসঙ্গে বলেছেন, 'আদালতের নির্দেশ এখন মানতেই হবে।'

প্রসঙ্গত, বেঙ্গালুরু শহরে অ্যাপ ক্যাব, বাইকের দাপট যথেষ্ট। 'র‍্যাপিডো' একাই প্রায় ৬০ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে, দিনে গড়ে ১৬.৫ লক্ষ রাইড সম্পন্ন হয়। রাজ্যজুড়ে প্রায় দেড় লক্ষ গিগ কর্মী এই পরিষেবার সঙ্গে যুক্ত। ফলে আশঙ্কা করা হচ্ছে, বাইক ট্যাক্সি বন্ধ হলে বহু মানুষের জীবিকা সংকটে পড়তে পারে।


```