Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠিক যেন মানি হেইস্ট! বেঙ্গালুরু ডাকাতিতে নয়া মোড়, সিসিটিভিতে ধরা পড়ল রেকির মুহূর্ত, চিহ্নিত ১

সিসিটিভি ফুটেজ মিলিয়ে এক অভিযুক্তকে (Bengaluru cash van robbery) চিহ্নিত করেছে পুলিশ।

ঠিক যেন মানি হেইস্ট! বেঙ্গালুরু ডাকাতিতে নয়া মোড়, সিসিটিভিতে ধরা পড়ল রেকির মুহূর্ত, চিহ্নিত ১

সিসিটিভি ফুটেজে অভিযুক্তরা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 November 2025 20:30

দ্য ওয়াল ব্যুরো: মানি হেইস্ট, তাও বাস্তবে (Real life Money Heist)! খাস বেঙ্গালুরুতে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স অফিসারের পরিচয় দিয়ে ৭ কোটি টাকার ক্যাশ ভ্যান লুট (Bengaluru cash van robbery)! সেই তদন্তে এবার মিলল নয়া সূত্র। দিনের আলোয় ক্যাশ ম্যানেজমেন্ট কোম্পানি CMS-এর ভ্যান থামিয়ে টাকা (CMS cash vehicle) নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এবার সিসিটিভি ফুটেজ (CCTV trail) মিলিয়ে এক অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ (Karnataka police)।

রেকি ধরা পড়ল সিসিটিভিতে

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের দুই দিন আগে ডেয়ারি সার্কেল ফ্লাইওভারের কাছে রেকি চালায় অভিযুক্তরা। সিসিটিভিতে দেখা গেছে, স্থানীয় একটি বারে তারা বসে রয়েছে।

১৭ নভেম্বরও তাদের বেশ কয়েকটি ক্যামেরায় ধরা পড়ে - বারের সামনের রাস্তা, ফ্লাইওভার এবং আশপাশের এলাকায় ঘুরছিল তারা। মাঝে মাঝে ক্যামেরা-ঢাকা জায়গা এড়িয়ে যেতে দেখা যায়। কখনও বাইকে, কখনও চায়ের দোকানে থেমে পুরো এলাকায় ঘোরাঘুরি করছিল তারা।

সিদ্ধাপুরা থানার নেতৃত্বে দক্ষিণ বেঙ্গালুরুর বিভিন্ন বড় থানা ও সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ সিসিটিভি ফুটেজ জুড়ে দুষ্কৃতীদের চলাচল খতিয়ে খুঁজে বার করেছে। অভিযুক্তদের ধরতে শহরজুড়ে চলছে অভিযান।

কীভাবে ঘটল ৭ কোটি টাকা লুটের এই ঘটনা?

CMS ক্যাশ ভ্যানে ৭ কোটি টাকা লোড করা হয় JP নগরের এইচডিএফসি ব্যাংক অফিসে। সকাল ১১.৫৪-তে ভ্যানটি অফিস থেকে বেরনোর সম্পূর্ণ ফুটেজ পেয়েছে পুলিশ।

তার ৩০ মিনিটের মধ্যেই অশোকা পিলারের কাছে ভ্যানটি থামানো হয়। নিজেদের কেন্দ্রীয় কর দফতরের কর্তা পরিচয় দিয়ে নথি ও টাকা পরীক্ষা করার কথা বলে ভ্যান আটকে দেয় দুষ্কৃতীরা। একটি ইনোভা গাড়ি ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়ে।

ভ্যানের নিয়ন্ত্রণ দুষ্কৃতীদের হাতে চলে এলে CMS কর্মীদের ও টাকা-ভর্তি বাক্স ইনোভায় তুলে ফেলে তারা। ডেয়ারি সার্কেলের দিকে নিয়ে গিয়ে ফ্লাইওভারের উপর কর্মীদের নামিয়ে দেয় বলে অভিযোগ। এরপর টাকা নিয়ে পালিয়ে যায় দলটি। সন্দেহ, ব্যানারঘাটা রোড দিয়ে চম্পট দেয় তারা।

তদন্তে নজর ধূসররঙা ইনোভার দিকে

পুলিশ এখন দেখছে, ধূসররঙা ইনোভাটি আগের কয়েকটি এটিএম লুটের ঘটনাতেও ব্যবহৃত হয়েছিল কিনা। জয়নগর থেকে ব্যানারঘাটা রোড পর্যন্ত পথের সিসিটিভি ফুটেজ, মোবাইল টাওয়ার ডাটা ও গাড়ির গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন গাড়ি ধরতে দক্ষিণ বেঙ্গালুরুর একাধিক পয়েন্টে কড়াকড়ি বাড়ানো হয়েছে।


```