Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সামনেই মেয়ের বিয়ে, খরচ জোগাতে দিনরাত কঠোর পরিশ্রম, দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের

বেঙ্গালুরুতে দুর্ঘটনায় প্রাণ গেল অটো চালকের

সামনেই মেয়ের বিয়ে, খরচ জোগাতে দিনরাত কঠোর পরিশ্রম, দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 April 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক অটো চালকের (Auto Driver)। আর ক'দিন পরই মেয়ের বিয়ে। ধুমধাম করে অনুষ্ঠান করার ইচ্ছে ছিল, তাই বাড়ি থেকে দূরে কঠোর পরিশ্রম করছিলেন। কিন্তু এক মুহূর্তেই সব শেষ। বেঙ্গালুরুতে দুর্ঘটনায় প্রাণ গেল ব্যক্তির (Bengaluru Auto Driver Death)। 

জানা গিয়েছে, কর্ণাটকের শিডলাঘাটার বাসিন্দা হলেও স্ত্রী ও তিন সন্তানকে ছেড়ে কর্মসূত্রে বেঙ্গালুরুর হেগরে নগরে এক আত্মীয়ের সঙ্গে থাকতেন খাসিম। দীর্ঘদিন ভাড়ার অটো চালিয়েছিলেন। তবে রোজগার বাড়াতে মাত্র ২০ দিন আগেই লোন নিয়ে একটি অটো কিনেছিলেন তিনি। এদিকে সামনেই খাসিমের মেয়ের বিয়ে। প্রচুর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। কিন্তু হল না কিছুই (Bengaluru Auto Driver Death)। 

ঘটনার দিন এয়ারপোর্ট সার্ভিস রোডের কাছে এক যাত্রীকে পৌঁছে দেন খাসিম। সেখানে মেট্রোর কাজ চলছিল। যাত্রীকে নামিয়ে সেখানেই অপেক্ষা করছিলেন তিনি। ব্যস্ত সময় হওয়ায় লোকজনের ভিড়ও ছিল। আচমকাই একটি  লোহার পিলার ভেঙে পড়ে অটোর উপর। আশে পাশে থাকা মানুষেরা সরে যেতে পারলেও পিলারে চাপা পড়ে মৃত্যু হয় অটোর ভিতরে থাকা খাসিমের (Bengaluru Auto Driver Death)। এই মর্মান্তিক খবরে শোকের ছায়া খাসিমের পরিবারে।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রত্যক্ষদর্শী সহ স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেশ কিছু সময় ধরে কাজ চলছে। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি (Accident) ঘটেছে এবং এক ব্যক্তির প্রাণহানি হয়েছে বলে দাবি তাঁদের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে বলেই খবর। 


```