Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মোদীর চোখের সামনে বাঙালির গর্বের ইতিহাসের বার্তা রাজ্যের ট্যাবলোয়, নেতৃত্বে বঙ্কিমচন্দ্র

এবারের বাংলার ট্যাবলোয় শুরুতেই ছিল আনন্দমঠ লেখায় মগ্ন সাহিত্যসম্রাটের বিশাল মূর্তি।

মোদীর চোখের সামনে বাঙালির গর্বের ইতিহাসের বার্তা রাজ্যের ট্যাবলোয়, নেতৃত্বে বঙ্কিমচন্দ্র

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে যেভাবে ট্যাবলো সাজানো হয়েছে তা নীরবে কেন্দ্রের বিজেপি সরকারকেই জবাব বলে মনে করছে রাজনৈতিক মহল।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 26 January 2026 12:13

দ্য ওয়াল ব্যুরো: সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে দেখা গেল বাংলা ও বাঙালি অস্মিতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম স্তোত্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এবার সাধারণতন্ত্র দিবসের থিম সাজানো হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ সরকারও সেই থিমে তাদের ট্যাবলো গড়ে তুলেছিল। এবারের বাংলার ট্যাবলোয় শুরুতেই ছিল আনন্দমঠ লেখায় মগ্ন সাহিত্যসম্রাটের বিশাল মূর্তি। সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা-সহ অন্যরা। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে যেভাবে ট্যাবলো সাজানো হয়েছে তা নীরবে কেন্দ্রের বিজেপি সরকারকেই জবাব বলে মনে করছে রাজনৈতিক মহল।

ট্যাবলো একেবারে সামনে ছিল বিশাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যাঁকে দেখা গেল তিনি মগ্ন রয়েছেন আনন্দমঠ লেখায়। চেনা ভঙ্গিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ঠিক আগে জাতীয় পতাকা হাতে ছিলেন মাতঙ্গিনী হাজরা।শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ঘোড়ার পিঠে নেতাজির যে বিখ্যাত মূর্তি রয়েছে, সেটিই স্থান পেয়েছে এবারের বাংলার ট্যাবলোয়। মেদিনীপুরের দুই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরাকেও দেখা গেল ট্যাবলোয়। ফাঁসির মঞ্চে মাথা উঁচু করে দৃপ্তভাবে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসুর মূর্তি ছিল।

এছাড়াও ট্যাবলোয় ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, মাস্টারদা সূর্য সেন, কাজী নজরুল ইসলাম, বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেকর ও রাসবিহারী বসুদের প্রতিকৃতি। ছিল ঐতিহাসিক আলিপুর জেলও। রেসিড্যান্ট কমিশনার অফিসের তরফে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ইনফরমেশন, আশিস জানা একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “দেশবাসীর কাছে বাংলা ও বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেশবাসীর কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

এবারের সাধারণতন্ত্র দিবসের প্যারেডের থিম, ‘স্বাধীনতা কা মন্ত্র– বন্দেমাতরম’। সেখানে বাংলার থিম, ‘ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা।’ প্রসঙ্গত কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিশেষজ্ঞদের মতে, তার আগে সাধারণতন্ত্র দিবসের ট্যাবলোয় নতুন করে বাংলা ও বাঙালির অস্মিতাকে ফুটিয়ে তুলে ‘বাংলা বিরোধী’দের জবাব দিল তৃণমূল সরকার। 


```