Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন মারাঠিতে লেখা বিয়ের কার্ড! যুবককে বেধড়ক মারলেন তাঁর বন্ধুরা, ক্ষুব্ধ রাজ ঠাকরের দল

এক ছাত্র নিজের আত্মীয়ের বিয়ের আমন্ত্রণপত্র সহপাঠীদের মধ্যে বিলি করছিলেন। সেই কার্ড মারাঠি ভাষায় লেখা থাকায় কিছু নন-মারাঠি ছাত্র আপত্তি তোলেন।

কেন মারাঠিতে লেখা বিয়ের কার্ড! যুবককে বেধড়ক মারলেন তাঁর বন্ধুরা, ক্ষুব্ধ রাজ ঠাকরের দল

এআই দিয়ে তৈরি ছবি

শেষ আপডেট: 25 July 2025 11:05

দ্য ওয়াল ব্যুরো: ভাষা বিতর্কে গত মাস থেকে উত্তাল মহারাষ্ট্র। বিভিন্ন জায়গায় মারাঠি না জানায় মানুষজনকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। সামান্য চায়ের দোকানের আড্ডা বা তর্কের ইতিও ভাষা বিতর্কে শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে ফের এক হিংসাত্মক ঘটনা সামনে এল। নাভি মুম্বইয়ের এক কলেজে মারাঠি ভাষায় লেখা বিয়ের আমন্ত্রণপত্র বিতরণ করাকে কেন্দ্র করে এক ছাত্রকে হকিস্টিক দিয়ে মারধরের অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে। জখম ওই ছাত্র মারাঠি, অভিযুক্তরা মারাঠি নন।

ঘটনাটি ভাশিরের এক কলেজের। সূত্রের খবর, ২০ বছরের এক ছাত্র নিজের আত্মীয়ের বিয়ের আমন্ত্রণপত্র সহপাঠীদের মধ্যে বিলি করছিলেন। সেই কার্ড মারাঠি ভাষায় লেখা থাকায় কিছু নন-মারাঠি ছাত্র আপত্তি তোলেন। শুরু হয় বচসা, যা দ্রুতই হিংসাত্মক চেহারা নেয়। অভিযোগ, ওই মারাঠি ছাত্রকে হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয়।

এই ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলেজ চত্বর ছেড়ে তা পৌঁছয় রাজনীতির মঞ্চে। ঘটনায় হস্তক্ষেপ করেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। দলের নেতা গজানন কালে ভাশি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, 'এটা নিছক ঝগড়া নয়। এটা মারাঠি বনাম অ-মারাঠি সংঘাতের একটা নিদর্শন। সাংসদ নিশিকান্ত দুবের মতো নেতারা যদি এ ধরনের বিতর্ক উসকে দেন, তা হলে তা কতোটা মারাত্মক হতে পারে, প্রভাব কলেজ পর্যন্ত পৌঁছতে পারে, তা স্পষ্ট।'

তিনি আরও বলেন, 'এই ধরনের ঘটনার বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে আগামী দিনে মারাঠি ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিপন্ন হবে। ভাষার ভিত্তিতে হিংসা বরদাস্ত করা হবে না।'

ঘটনার তদন্ত শুরু করেছে ভাশি থানার পুলিশ। কলেজ কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনা ফের একবার মহারাষ্ট্রের শিক্ষাঙ্গনে ভাষা রাজনীতির আগুন উস্কে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।


```