Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অজিত পাওয়ারের মৃত্যুর একমাস পর এল প্রাথমিক রিপোর্ট, বারামতি বিমানবন্দরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন

মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)-এর মৃত্যুর একমাস পর প্রকাশিত AAIB-এর রিপোর্টে বারামতি  বিমানবন্দরের নিরাপত্তা ও দৃশ্যমানতা নিয়ে বড় প্রশ্ন তোলা হয়েছে।

অজিত পাওয়ারের মৃত্যুর একমাস পর এল প্রাথমিক রিপোর্ট, বারামতি বিমানবন্দরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 28 February 2026 19:57

দ্য ওয়াল ব্যুরো: এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (Aircraft Accident Investigation Bureau)-এর প্রাথমিক রিপোর্টে (Baramati plane crash AAIB report) সামনে এল বারামতি বিমান দুর্ঘটনার একাধিক গুরুতর দিক। মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)-এর মৃত্যুর একমাস পর প্রকাশিত এই রিপোর্টে বিমানবন্দরের নিরাপত্তা ও দৃশ্যমানতা নিয়ে বড় প্রশ্ন (AAIB Flags Safety Gaps) তোলা হয়েছে।

মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের মৃত্যু হয় নির্বাচন কেন্দ্র বারামতিতে বিমানবন্দরে জরুরি অবতরণের সময়। দুর্ঘটনায় দুই পাইলট এবং পাওয়ারের দুই নিরাপত্তারক্ষীও প্রাণ হারান। চার্টার্ড বিমানটি দ্বিতীয়বার জরুরি অবতরণের চেষ্টা করার সময়ই ভেঙে পড়ে।

রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় বাতাস শান্ত থাকলেও দৃশ্যমানতা ছিল মাত্র ৩ কিলোমিটার। দুর্ঘটনার ঠিক আগে ককপিট ভয়েস রেকর্ডারে (CVR) পাইলটদের “ও শিট, ও শিট” বলতে শোনা যায়। তবে তাপজনিত ক্ষতির কারণে সিভিআর (CVR)-এর ডেটা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রস্তুতকারক সংস্থা হানিওয়েল (Honeywell)-এর সহায়তায় সেই ডেটা উদ্ধার করার চেষ্টা চলছে।

তদন্তে আন্তর্জাতিক সহায়তাও নেওয়া হচ্ছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (National Transportation Safety Board বা NTSB)-এর একটি প্রতিনিধি দল প্রযুক্তিগত সহায়তা করছে, আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা (International Civil Aviation Organization বা ICAO)-এর নিয়ম মেনেই এই সহযোগিতা।

সলিড স্টেট ফ্লাইট ডেটা রেকর্ডার (SSFDR)-এর তথ্য ইতিমধ্যেই ডাউনলোড করে বিশ্লেষণ শুরু হয়েছে। ককপিট ভয়েস রেকর্ডার (SSCVR)-এর ডেটাও NTSB-এর সাহায্যে উদ্ধার করা হবে।

AAIB জানিয়েছে, বিমান সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক বয়ান সংগ্রহ করা হয়েছে এবং অন্যান্য প্রমাণের সঙ্গে তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবশেষ একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিস্তারিত পরীক্ষা চলছে। এয়ারওয়ার্দিনেস, অপারেশন এবং ফ্লাইট সেফটি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।

রিপোর্টে গুরুত্বপূর্ণ সুপারিশও করা হয়েছে। ডিজিসিএ (Directorate General of Civil Aviation বা DGCA)-কে বলা হয়েছে, বিশেষ করে যেখানে ভিআইপি বা চার্টার্ড ফ্লাইট বেশি ওঠানামা করে, সেইসব বিমানবন্দরে অবতরণ সহায়ক ব্যবস্থা ও আবহাওয়া সংক্রান্ত (MET) পরিষেবা আরও উন্নত করতে।

এছাড়াও, এই ধরনের এয়ারফিল্ডগুলিকে লাইসেন্সিংয়ের আওতায় এনে সুরক্ষিত ও নিয়ন্ত্রিত অপারেশন নিশ্চিত করার সম্ভাবনাও খতিয়ে দেখতে বলা হয়েছে। একইসঙ্গে, ভিজ্যুয়াল ফ্লাইট রুলস (VFR)-এর অধীনে উড়ান চালানোর ক্ষেত্রে নির্ধারিত নিয়ম কঠোরভাবে মানার উপর জোর দেওয়া হয়েছে।

বারামতি বিমান দুর্ঘটনার তদন্ত এখনও চলছে।


```