Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘মা সবারই মারা যায়,’ কর্মীকে বলল বস! এই ব্যাঙ্কে কাজের পরিবেশ যেন আতঙ্ক, নিন্দার ঝড় নেটপাড়ায়

চারদিকে যখন ওয়ার্ক কালচার (work culture) নিয়ে এত কথা হচ্ছে, কিছু সংস্থা কর্মীদের ভাল থাকার পদক্ষেপ নিচ্ছে, কেউ বা 'দৃষ্টান্ত' তৈরি করছে। 

‘মা সবারই মারা যায়,’ কর্মীকে বলল বস! এই ব্যাঙ্কে কাজের পরিবেশ যেন আতঙ্ক, নিন্দার ঝড় নেটপাড়ায়

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 October 2025 18:03

দ্য ওয়াল ব্যুরো: চারদিকে যখন ওয়ার্ক কালচার (work culture) নিয়ে এত কথা হচ্ছে, কিছু সংস্থা তাদের কর্মীদের ভাল থাকার কথা ভেবে পদক্ষেপ নিচ্ছে, কেউ বা 'দৃষ্টান্ত' তৈরি করছে। এমনই এক দৃষ্টান্ত উঠে এল সোশ্যাল মিডিয়া এক্স-এ।

চাকরি করতে এসেছ মানে নিজের জীবনটা দানখয়রাতি করতে দিতে হবে, এই মানসিকতা ক্রমশ কুড়ে কুড়ে খাচ্ছে সুস্থ স্বাভাবিক কাজের পরিবেশকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইমেলের স্ক্রিনশট-সহ একটি পোস্ট ভাইরাল (email viral post) হয়েছে, যেখানে অভিযোগ উঠেছে সরাসরি ইউকো ব্যাঙ্কের জোনাল হেডের (UCO Bank zonal head) বিরুদ্ধে।

স্বৈরাচারী, সংবেদনশীলতাহীন আচরণের অভিযোগে তোলপাড় চেন্নাই জোন (UCO Bank Chennai zona)। ব্যাঙ্কের এক কর্মী অভিযোগ করেছেন, তাঁর ঊর্ধ্বতন আধিকারিকের অমানবিক ব্যবহারে কাজের পরিবেশ হয়ে উঠেছে ভয়ের ও নিপীড়নের। সেই অভিযোগের ইমেলই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

অভিযোগকারী আর এস অজিত জানিয়েছেন, চেন্নাই জোনাল প্রধান নিয়মিত কর্মীদের সঙ্গে অশ্রাব্য ও অপমানজনক ভাষায় কথা বলেন। ছুটির আবেদন পেলেই বিদ্রূপ করেন। পারিবারিক বিপর্যয়ের সময়েও সহমর্মিতার বদলে শোনান আপত্তিজনক কথা।

কোনও কর্মীর মা মারা গেছেন, ছুটি চাইতে গেলে তিনি নাকি বলেন, “সকলেরই মা মারা যায়। বেশি নাটক করার দরকার নেই।” অন্য এক কর্মী মেয়ের অসুস্থতার কারণে ছুটি চাইলে ওই প্রধানের জবাব ছিল, “আপনি ওখানে কী করবেন? আপনি কি ডাক্তার?” আরেক কর্মীর স্ত্রী হাসপাতালে ভর্তি হলে তাঁকে বলা হয়, “আপনি এমনিতেই অপদার্থ! অফিসে আসুন না হলে বেতন কাটা হবে। বেতন ছাড়া ছুটি নিন”

অভিযোগ উঠেছে, এমন মন্তব্য শুধু কর্মীদের মানসিকভাবে আঘাতই করছে না, ব্যাঙ্কের কাজের পরিবেশকেও বিষাক্ত করে তুলেছে।

নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলেছেন, “এটা একেবারে একনায়কতন্ত্র!” কেউ কেউ এই ঘটনার স্ক্রিনশট ট্যাগ করে রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

যদিও, এখনও পর্যন্ত ইউকো ব্যাঙ্ক বা তাদের চেন্নাই জোনাল অফিসের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


```