Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

'কাজ করি, জাদু নয়', বসের প্রতি বিরক্তি, অভিনব কায়দায় ইস্তফা দিল এই সংস্থার কর্মী

কর্মক্ষেত্রই যদি একসময় অসহ্য হয়ে ওঠে? অফিসের ক্রমবর্ধমান চাপ, বসের কড়া আচরণ - এসবই অনেক কর্মীকে বাধ্য করে চাকরি ছেড়ে দিতে।

'কাজ করি, জাদু নয়', বসের প্রতি বিরক্তি, অভিনব কায়দায় ইস্তফা দিল এই সংস্থার কর্মী

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 October 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: পরিবার চালানোর দায়ে চাকরি (Job) করতে হয় প্রায় সকলকেই। কিন্তু সেই কর্মক্ষেত্রই যদি একসময় অসহ্য হয়ে ওঠে? অফিসের ক্রমবর্ধমান চাপ, বসের কড়া আচরণ - এসবই অনেক কর্মীকে বাধ্য করে চাকরি ছেড়ে দিতে (Resignation)।

সম্প্রতি তেমনই এক ঘটনার সাক্ষী সোশ্যাল মিডিয়া, যেখানে ইস্তফাপত্র নয়, বরং ইস্তফার ধরনই ঝড় তুলেছে নেটপাড়ায়।

তানজানিয়ার (Tanzania) নির্মাণ সংস্থা ‘জে ডেকর’ (JAY Decor)-এর এক কর্মী হঠাৎই চাকরি ছেড়েছেন। কিন্তু তিনি যেভাবে পদত্যাগ করেছেন, তাতেই মজে গিয়েছে ইন্টারনেট।

তাঁর চিঠিতে লেখা - “স্যার, আমি পদত্যাগ করছি, কারণ এই কোম্পানিতে শুধু টার্গেট বাড়ে, বেতন নয়। আমি কাজ করি, জাদু নয়।” সংস্থার সিলমোহর-সহ লেখা এই চিঠি এখন ভাইরাল ইনস্টাগ্রামে।

The letter is brief but clear, plainly stating the reason for the employee's resignation. (News18)

‘জে ডেকর’-এর সরকারি ইনস্টাগ্রাম পেজে, যার অনুসারী এক লক্ষেরও বেশি, পোস্ট করা হয়েছে চিঠির সেই ছবি। ক্যাপশনে কোম্পানির বক্তব্য, “আমরা আজ এই ইস্তফাপত্রটি পেয়েছি। মনে হচ্ছে, এটি মজার ছলে লেখা, কারণ এটি অফিস ডায়েরির পাতায় লেখা হয়েছে। সাধারণত ইস্তফাপত্র লেখা হয় সাদা কাগজে বা পাঠানো হয় ই-মেইলে।”

কোম্পানির এই সন্দেহ উড়িয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া কিন্তু প্রবল। ১৬ হাজারেরও বেশি লাইক এবং শতাধিক মন্তব্যে ভরে উঠেছে পোস্টের কমেন্ট বক্স।

একজন লিখেছেন, “এটা সেভ করে রাখছি, ভবিষ্যতে কাজে লাগবে।” আরেকজনের মন্তব্য, “একদম ঠিক বলেছেন—দায়িত্ব বাড়ালে পারিশ্রমিকও বাড়াতে হবে।” কেউ আবার ঠাট্টা করে লিখেছেন, “বেতন না বাড়িয়ে টার্গেট বাড়ানোর মানে ঠিক ততটাই, যতটা জাদুর ছড়ি দিয়ে কাজ করানোর আশা।”

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে অনেকে বলেছেন - আধুনিক কর্মজীবনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। 


```