Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আজ দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ! গুড ফ্রাইডে থেকে পয়লা বৈশাখ, মাসের বাকি দিনগুলোতে কবে কবে ছুটি?

গুড ফ্রাইডে থেকে পয়লা বৈশাখ—এপ্রিলে একাধিক দিন ব্যাঙ্কে ছুটি।

আজ দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ! গুড ফ্রাইডে থেকে পয়লা বৈশাখ, মাসের বাকি দিনগুলোতে কবে কবে ছুটি?

আজ দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ!

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 April 2026 14:01

দ্য ওয়াল ব্যুরো: ৩ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষ্যে আজ কলকাতা, দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুসহ দেশের অধিকাংশ বড় শহরে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ (Bank holidays April 2026 India) রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির তালিকা অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, পিএনবি এবং আইসিআইসিআই-এর মতো প্রধান ব্যাঙ্কগুলির শাখা আজ খুলবে না (RBI Holiday List)। যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিনটি স্মরণে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটি পালন করেন, যার ফলে প্রতি বছরের মতো এবারও এই জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে শুধু আজই নয়, এপ্রিল মাসজুড়ে উৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাঙ্কিং পরিষেবা বেশ কয়েকদিন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১১ এপ্রিল দ্বিতীয় শনিবার এবং ১২ এপ্রিল রবিবার হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ১৪ এপ্রিল ডঃ বি আর আম্বেদকর জয়ন্তী এবং ১৫ এপ্রিল বাংলা নববর্ষ (পয়লা বৈশাখ) ও বিহুর কারণে পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যে টানা ছুটির আমেজ থাকবে। এমনকি ১৬ এপ্রিলও বিহুর কারণে কলকাতা ও উত্তর-পূর্ব ভারতের কিছু শহরে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।

মাসের শেষ দিকে ১৯ এপ্রিল রবিবার, ২৫ এপ্রিল চতুর্থ শনিবার এবং ২৬ এপ্রিল রবিবার হওয়ার কারণে নিয়মিত ছুটি থাকবে। এছাড়া ২০ ও ২১ এপ্রিল অক্ষয় তৃতীয়া এবং গারিয়া পূজার মতো স্থানীয় উৎসবের কারণে নির্দিষ্ট কিছু রাজ্যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

সাধারণ নিয়ম অনুযায়ী, মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকলেও দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার সব ব্যাঙ্কেই ছুটি থাকে। এই ছুটির দিনগুলিতে সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে কাজ করা সম্ভব না হলেও গ্রাহকরা এটিএম (ATM) এবং অনলাইন বা নেট ব্যাঙ্কিং পরিষেবা যথারীতি ব্যবহার করতে পারবেন।


```