Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কেদারনাথে পাহাড়ের গা বেয়ে নামছে বিশাল বরফের চাঁই! দেখুন গান্ধী সরোবরে তুষারধসের ভিডিও

রবিবার কেদারনাথের গান্ধী সরোবরে তুষারধস নামে।

কেদারনাথে পাহাড়ের গা বেয়ে নামছে বিশাল বরফের চাঁই! দেখুন গান্ধী সরোবরে তুষারধসের ভিডিও

কেদারনাথে তুষারধস

শেষ আপডেট: 30 June 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা প্রবেশ করে গিয়েছে দেশে। একাধিক জায়গায় চলছে টানা ভারী বৃষ্টি। এদিকে বর্ষা আসতেই পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করেছে। এবার কেদারনাথেও তুষারধস। রবিবার কেদারনাথের গান্ধী সরোবরে আচমকাই তুষারধস নামে। পাহাড়ের গা বেয়ে নেমে আসতে থাকে পেল্লাই বরফের চাঁই। 

ঘটনাটি কেদারনাথ মন্দিরের পিছনেই ঘটে। মন্দির চত্বরে উপস্থিত বহু পুণ্যার্থী প্রকৃতির 'ভয়ঙ্কর' রূপের ছবি ক্যামেরাবন্দি করেন। প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে কেদারনাথ মন্দিরও হয়তো হিমবাহ ভাঙা বরফে ঢেকে যেতে পারে। তবে, শেষ পর্যন্ত গান্ধী সরোবরে এসে পড়ে সেই বরফের চাঁই। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা গেছে, কেদারনাথ মন্দিরের ঠিক পিছনের দিকে পাহাড়ের গা বেয়ে সাদা মেঘের মতো বিশাল বরফ নেমে আসছে। জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক, নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, এদিন ভোর ৫টা নাগাদ গান্ধী সরোবরে নামে এই তুষারধস নামে। ঘটনাটিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

২০১৩ সালের ১৬ জুন মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছিল কেদারনাথ সহ উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে গলে গিয়েছিল চোরাবাড়ি হিমবাহ। মন্দাকিনী নদীর খাত বেয়ে নেমে আসে সেই হিমবাহ গলা জল-কাদা। এরপর কেটে গিয়েছে ১১ বছর। রবিবার যেন তাজা হয়ে উঠল সেই ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি। এদিন কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে চোরাবাড়ি এলাকায় নেমে আসে হিমবাহ। গান্ধী সরোবরের উপর দিয়ে যেন বয়ে গেল বরফের নদী। 

গত ১০ মে থেকে উত্তরাখণ্ডে চলছে চারধাম যাত্রা। বর্ষার মধ্যেও কেদারনাথ দর্শনের জন্যও বিপুল সংখ্যক মানুষ জড়ো হচ্ছে। যাত্রা শেষ হতে এখনও চার মাস বাকি। এবার কেদারনাথে অন্তত ২৫ লক্ষ ভক্ত সমাগমের আশা করছে প্রশাসন। এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে চলছে কেদারনাথ যাত্রা। 


```