ধ্বংস্তুপের নীচে চাপা পড়ে আছেন বহু পড়ুয়া ও শিক্ষক ও শিক্ষাকর্মী। পুলিশ সুপার জানান, উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাজস্থানের ঝালওয়ারে একটি স্কুলবাড়ি ভেঙে পড়েছে
শেষ আপডেট: 25 July 2025 10:24
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে রাজস্থানের ঝালওয়ারে একটি স্কুলবাড়ি ভেঙে পড়েছে। ঘটনাস্থলেই চারজন শিশু পড়ুয়ার মৃত্যু হয় বলো জেলার পুলিশ সুপার অমিত কুমার সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন। ধ্বংস্তুপের নীচে চাপা পড়ে আছেন বহু পড়ুয়া ও শিক্ষক ও শিক্ষাকর্মী। পুলিশ সুপার জানান, উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এখনও পর্যন্ত ১৭ জন পড়ুয়াকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয় মানুষ উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন। আশপাশের বহু মানুষ ভিড় করায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। একটি পে-লোডার দিয়ে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে।
শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়া মিলে প্রায় তিরিশ জন ভেঙে পড়া স্কুলের ধ্বংসস্তুপের নীচে আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে। ঝালওয়াড় জেলার মনোহর থানা এলাকার ইলোক গ্রামে ঘটনাটি ঘটে। এলাকাটি শহর থেকে অনেকটা দূরে। ফলে উদ্ধারকারী দল পৌঁছাতে দেরি হয়েছে।