Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টানা বৃষ্টিতে কাশ্মীরের পুঞ্চে ভূমিধস! পাথরের চাঁই পড়ে ভাঙল স্কুলের ছাদ, মৃত্যু ৫ বছরের পড়ুয়ার

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Chief Minister Omar Abdullah)। তিনি আহতদের সুচিকিৎসার বিষয়ে আশ্বস্ত করেছেন। 

টানা বৃষ্টিতে কাশ্মীরের পুঞ্চে ভূমিধস! পাথরের চাঁই পড়ে ভাঙল স্কুলের ছাদ, মৃত্যু ৫ বছরের পড়ুয়ার

পাথরের চাঁই পড়ে ভাঙল স্কুলের ছাদ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 July 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনা কাশ্মীরের পুঞ্চে। টানা বৃষ্টির জেরে ভূমিধস। পাহাড় থেকে গড়িয়ে আসা বড় পাথরের চাই স্কুলের টিনের ছাদের ওপর পড়ে (Landslide triggered by heavy overnight rain)। সেইসময় ক্লাস চলছিল কয়েকজন ছাত্র সেখানে খেলছিল। পাথরের আঘাতে মৃত্যু হয়েছে এক ছাত্রের। আহতের সংখ্যা একাধিক।

জানা গিয়েছে, রবিবার গভীর রাত থেকে কাশ্মীরের (School In J&K's Poonch) বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি চলছে। দুর্যোগের মুখে পড়ে পুঞ্চ জেলার ভাইঞ্চ-কালসিয়ান এলাকায়। পাহাড়ি এলাকায় ভূমিধস দেখা দেয়। সোমবার সকালে পাহাড় থেকে নেমে আসা পাথরের চাই পড়ে স্থানীয় একটি স্কুলের ছাদে। দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ বছরের এক ছাত্রের। একজন শিক্ষক এবং চার ছাত্র গুরুতর আহত হয়।

স্কুল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম এহসান আলি (৫)। আহতদের তালিকায় রয়েছেন, মহম্মদ সাফির (৭), বিলাল ফারুক (৮), আফতাব আহমেদ (৭), তোবিয়া কাউসার (৭)। তাদের সকলকেই রাজা সুখদেব সিং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন শিক্ষকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Chief Minister Omar Abdullah)। তিনি আহতদের সুচিকিৎসার বিষয়ে আশ্বস্ত করেছেন। আরও জানা গিয়েছে, খবর পেয়েই পুঞ্চের জেলাশাসক বিকাশ কুন্ডাল হাসপাতালে গিয়ে আহত শিশু ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। চিকিৎসকদের তিনি নির্দেশ দিয়েছেন, আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা যেন দ্রুত দেওয়া হয়। 'জেলা রেডক্রস ফান্ড' থেকে নিহতর পরিবারকে ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।


```