জম্মুর রামবন জেলার রাজগড়ে মাঝরাতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৩, নিখোঁজ বহু। ১৪ অগস্ট থেকে দুর্যোগে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে।

জম্মুতে মেঘভাঙা বৃষ্টি
শেষ আপডেট: 30 August 2025 09:14
দ্য ওয়াল ব্যুরো: জম্মুর রামবন জেলার রাজগড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। বহু মানুষ নিখোঁজ। এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রশাসন জানিয়েছ, ভোর থেকে পুরোদমে উদ্ধার কাজ শুরু হয়েছে। রাত সাড়ে ১২টা নাগাদ মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। ঘুমের মধ্যে অনেকে ভেসে যান।
জম্মু-কাশ্মীরের জম্মু অংশে বর্ষা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চলতি মাসের ১৪ তারিখ থেকে ১৩৮ জন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টি হবে জম্মু এলাকায়। শুক্রবার দুপুর রাত পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। সন্ধ্যার পর বৃষ্টি অনেকটাই ধরে আসে। রাত সাড়ে বারোটার সময় তুমুল গর্জন করে বৃষ্টি শুরু হয় রাজগড় এলাকায়। প্রশাসন জানিয়েছে, তিন-চারটি ব্যক্তিগত বাড়ি ছাড়াও একটি বড় স্কুল ভবন ভেসে গিয়েছে। সকালে এলাকায় ত্রাণ সরবরাহ শুরু করা হয়েছে।