Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আশ্রমের ভিতরেই ঘুমন্ত অবস্থায় মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রধান পুরোহিত

ধর্ষণ ও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর মহিলা থানায় এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, যখন তিনি এই ঘটনার প্রতিবাদ জানান, তখন পুরোহিত তাঁকে গালাগালি ও অপমান করেন।

আশ্রমের ভিতরেই ঘুমন্ত অবস্থায় মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রধান পুরোহিত

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 August 2025 13:16

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওড়িশার ধেনকানাল এক আশ্রমের প্রধান পুরোহিতকে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছে পুলিশ। কারও কাছে মুখ খুললে পরিণাম ভাল হবে না বলেও হুমকি দিয়েছে বলে অভিযোগ।

অভিযোগ, গত ৪ অগস্ট রাতে আশ্রমের ঘরে ওই মহিলা ঘুমিয়ে ছিলেন। সেইসময় সুযোগ নিয়ে তাঁর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন প্রধান পুরোহিত। ধর্ষণ ও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর মহিলা থানায় এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, যখন তিনি এই ঘটনার প্রতিবাদ জানান, তখন পুরোহিত তাঁকে গালাগালি ও অপমান করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। শনিবার প্রধান পুরোহিতকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ধেনকানাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুর্যমণি প্রধান জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত এখনও চলছে।

অভিযুক্ত পুরোহিতের বয়স ৪৭ বছর। তাঁকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর অভিযোগ, কিছু মানুষ ইচ্ছে করে ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আশ্রম এবং সংশ্লিষ্টদের উপর কড়া নজরদারি চালানো হবে।


```