Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

২৬-এই ভারতে অ্যানথ্রোপিকের প্রথম অফিস! সিইও-র সঙ্গে বৈঠক মোদীর, দেশে AI-এর নতুন অধ্যায়ের সূচনা?

ভারতে AI-এর দ্রুত প্রসার এবং প্রযুক্তিতে তরুণদের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রীও উচ্ছ্বসিত। তিনি আশাবাদী, ভারতের প্রাণবন্ত প্রযুক্তি ক্ষেত্র এবং দক্ষ যুবকরা এমন উদ্ভাবন করছে যা মানুষের কল্যাণে ব্যবহৃত হবে।

২৬-এই ভারতে অ্যানথ্রোপিকের প্রথম অফিস! সিইও-র সঙ্গে বৈঠক মোদীর, দেশে AI-এর নতুন অধ্যায়ের সূচনা?

ডারিওর সঙ্গে বৈঠক মোদীর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 12 October 2025 00:02

দ্য ওয়াল ব্যুরো: অ্যানথ্রোপিকের সিইও ডারিও অ্যামোডেইয়ের সঙ্গে সাক্ষাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi meets Anthropic CEO)। এই সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সিস্টেম তৈরি করে। আগামী বছর বেঙ্গালুরুতে অফিস খোলার পরিকল্পনা করছে অ্যানথ্রোপিক, যেটি হবে ভারতে এই সংস্থার প্রথম কার্যালয়। শনিবার মোদী ও ডারিওর বেশ কিছু সময়ের বৈঠক হয়। সেখানে ভারতে এআই-এর সম্প্রসারণ (AI expansion India) এবং ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, "আপনার সঙ্গে দেখা হয়ে ভাল লাগল। ভারতের প্রাণবন্ত প্রযুক্তি ক্ষেত্র এবং প্রতিভাবান তরুণরা এমন কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন করছে যা মানব-কেন্দ্রিক এবং দায়িত্বশীল।" তিনি আরও বলেন, "আমরা অ্যানথ্রোপিকের ভারতের সম্প্রসারণের সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং প্রধান খাতগুলোতে AI-এর মাধ্যমে উন্নয়নের সুযোগ কাজে লাগানোর জন্য একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।"

এর আগে, ডারিও অ্যামোডেই জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অ্যানথ্রোপিকের ভারতের সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন। ভারতের বাজারে তাঁদের পণ্য ‘ক্লড কোড’ ব্যবহারে জুন মাস থেকে পাঁচগুণ বৃদ্ধি দেখা গেছে (Claude Code India growth)। তিনি আরও বলেন, "ভারতে শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং কৃষি-সহ গুরুত্বপূর্ণ খাতে AI কীভাবে ব্যবহার করা হবে, তা এক বিলিয়নেরও বেশি মানুষের জন্য AI-এর ভবিষ্যত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

অ্যানথ্রোপিক প্রতিষ্ঠিত হয়েছে প্রাক্তন ওপেনএআই কর্মকর্তাদের দ্বারা। সংস্থাটি এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে যা নিরাপদ এবং দায়িত্বশীল। কোম্পানির পৃষ্ঠপোষক হিসেবে গুগলও আছে।

অ্যানথ্রোপিক ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা বেঙ্গালুরুতে ভারতীয় অফিস খোলার পরিকল্পনা করেছে। এই অফিসের মাধ্যমে সংস্থাটি ভারতের প্রযুক্তি ও ব্যবসায়িক পরিবেশে আরও সক্রিয়ভাবে কাজ করতে পারবে।

ভারতে AI-এর দ্রুত প্রসার এবং প্রযুক্তিতে তরুণদের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রীও উচ্ছ্বসিত। তিনি আশাবাদী, ভারতের প্রাণবন্ত প্রযুক্তি ক্ষেত্র এবং দক্ষ যুবকরা এমন উদ্ভাবন করছে যা মানুষের কল্যাণে ব্যবহৃত হবে।

অ্যানথ্রোপিকের সঙ্গে এই বৈঠকের মাধ্যমে ভারতের বিভিন্ন খাতে AI ব্যবহারের নতুন দিক নিয়ে আলোচনা হয়েছে (AI expansion India)। সূত্রে খবর, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে AI কীভাবে মানুষের জীবনকে সহজ ও উন্নত করতে পারে, সেই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামোডেই আলোচনা করেছেন।


```