Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর শিয়রে একের পর এক বিধানসভা ভোট, কৃষি-খিদমতে ৩৫,৪৪০ কোটি টাকার প্রকল্পের সূচনা

বিহারের ছাপরা জেলার ভূমিপুত্র প্রবাদপ্রতিম নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে মোট ৩৫,৪৪০ কোটি টাকার কৃষিপ্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মোদীর শিয়রে একের পর এক বিধানসভা ভোট, কৃষি-খিদমতে ৩৫,৪৪০ কোটি টাকার প্রকল্পের সূচনা

অনুষ্ঠানের ভাষণে মোদী পূর্বতন কংগ্রেস সরকারকে কৃষিতে নজর না দেওয়ার জন্য কাঠগড়ায় তোলেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 11 October 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের মাত্র ২৫ দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষিক্ষেত্রকে উজ্জীবিত করতে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করলেন। শনিবার, তৎকালীন বিহারের ছাপরা জেলার ভূমিপুত্র প্রবাদপ্রতিম নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে মোট ৩৫,৪৪০ কোটি টাকার কৃষিপ্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে ডাল উৎপাদনে আত্মনির্ভরতা গড়ে তুলতে বিশেষ একটি প্রকল্প রয়েছে। এছাড়াও কৃষি, পশুপালন, মৎস্যজীবী এবং খাদ্য প্রকিয়াকরণ ক্ষেত্রে ৫,৪৫০ কোটি টাকার প্রকল্প এবং ৮১৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বিহারে প্রথম দফার ভোট হবে আগামী ৬ নভেম্বর। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। শুধু এ বছরেই নয়, আগামী বছরে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির ভোট। এর মধ্যে পুদুচেরি বাদ দিলে বাকি সব রাজ্যগুলিতেই রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি ও ভোটারদের অধিকাংশই কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত। অসমে বিজেপি সরকার থাকলেও কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে বিরোধী সরকার। সেই হিসেবে মোদী সরকারের এই প্রকল্প ভোটে যথেষ্ট প্রভাব ফেলবে প্রচারকাজে। কারণ, বাংলা, কেরল ও তামিলনাড়ুতে কৃষিকাজ ছাড়াও মৎস্য ও পশুপালন অন্যতম জীবিকা।

ডাল শস্যে আত্মনির্ভরতা মিশনের অধীনে ১১,৪৪০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। যার লক্ষ্য হবে বর্তমান ২৫২.৩৮ লক্ষ টন থেকে আগামী পাঁচ বছরের মধ্যে ৩৫০ লক্ষ টন ডাল উৎপাদন করা। এতে দেশের আমদানি করার নির্ভরতা কমবে। ২৪,০০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায়। দুটি প্রকল্পই ক্যাবিনেটে আগেই অনুমোদন হয়ে গিয়েছে। আগামী রবি মরশুম (শীতকালীন চাষ) থেকেই তা চালু হবে।

অনুষ্ঠানের ভাষণে মোদী পূর্বতন কংগ্রেস সরকারকে কৃষিতে নজর না দেওয়ার জন্য কাঠগড়ায় তোলেন। বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউডিএফ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কৃষিক্ষেত্র ছিল সম্পূর্ণ উপেক্ষিত। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেই কৃষি ও কৃষকদের উন্নয়নকল্পে বহু পদক্ষেপ করা হয়েছে। কৃষকদের স্বনির্ভর করা হয়েছে গত ১১ বছর ধরে। 


```