Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভোটের মুখে ফের উপহার! এবার মিড ডে মিল রাঁধুনি ও নিরাপত্তাকর্মীদের বেতন বাড়ালেন নীতীশ

শুধু রাঁধুনি কিংবা নিরাপত্তারক্ষীই নয়, একইভাবে বেড়েছে স্কুলের শারীর শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের শিক্ষকদের বেতনও।

ভোটের মুখে ফের উপহার! এবার মিড ডে মিল রাঁধুনি ও নিরাপত্তাকর্মীদের বেতন বাড়ালেন নীতীশ

নীতীশ কুমার (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 1 August 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই যেন কল্পতরু রূপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রতি সপ্তাহেই একের পর এক ঘোষণা করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে চমকে দিচ্ছেন তিনি। শুক্রবার সকালে শিক্ষাক্ষেত্রে যুক্ত কর্মীদের বেতন ও সাম্মানিক একধাক্কায় দ্বিগুণ করার কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মিড ডে মিলের রাঁধুনিদের ভাতা মাসে ১৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে। স্কুলে কর্মরত নাইট গার্ড বা নিরাপত্তারক্ষীদের সাম্মানিকও দ্বিগুণ করে ১০ হাজার করা হয়েছে।

শুধু রাঁধুনি কিংবা নিরাপত্তারক্ষীই নয়, একইভাবে বেড়েছে স্কুলের শারীর শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের শিক্ষকদের বেতনও। এতদিন যাঁরা মাসে ৮ হাজার টাকা করে পেতেন, এখন থেকে তাঁদের মাসিক বেতন দাঁড়াবে ১৬ হাজার টাকা। বার্ষিক ইনক্রিমেন্টও বাড়িয়ে ২০০ টাকার বদলে ৪০০ টাকা করা হয়েছে। সূত্রের খবর, চলতি মাস থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

এটাই প্রথম নয়। ভোটের আগে একাধিক বড়সড় ঘোষণা ইতিমধ্যেই করেছে নীতীশ সরকার। মাত্র কয়েক দিন আগে আশাকর্মীদের সম্মানভাতা বৃদ্ধির ঘোষণা করেন তিনি। এখন থেকে আশাকর্মীরা পাবেন মাসে ৩০০০ টাকা করে, আগে তা ছিল মাত্র ১০০০ টাকা। মমতা কর্মীদের ডেলিভারি পিছু ভাতা ৩০০ টাকা থেকে বেড়ে ৬০০ টাকা করা হয়েছে।

শুধু তাই নয়, গত শনিবার অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশনও একধাক্কায় ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করেছেন নীতীশ। পাশাপাশি ঘোষণা করা হয়েছে, পেনশনপ্রাপ্ত কোনও সাংবাদিক প্রয়াত হলে তাঁর স্ত্রী আজীবন মাসে ১০ হাজার টাকা করে পেনশন পাবেন।

এইসব ছাড়াও রাজ্যে মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ, প্রবীণ নাগরিকদের ভাতা বৃদ্ধি এবং ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুবের মতো ঘোষণাও করেছেন তিনি।

বিশ্লেষকদের মতে, ভোটের আগে সমাজের নানা স্তরে জনসমর্থন পেতে কোমর বেঁধে নেমেছেন তিনি। একের পর এক ‘জনপ্রিয়’ ঘোষণা করে তৃণমূল স্তরের মানুষের মন জেতাই এখন তাঁর লক্ষ্য। তবে, এই কূটনীতি ভোটের আগে কতটা সুফল দেবে, তা সময় বলবে।


```