Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

‘সরকারের অংশ হয়ে লজ্জিত,’ বিহারের আইনশৃঙ্খলা নিয়ে চিরাগের নিশানায় নীতীশ, ফের একলা চলার ইঙ্গিত

লোক জনশক্তি পার্টির (এলজেপি) সভাপতি চিরাগ এদিন গয়াজির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পাটনায় এই বিস্ফোরক মন্তব্য করেন।

‘সরকারের অংশ হয়ে লজ্জিত,’ বিহারের আইনশৃঙ্খলা নিয়ে চিরাগের নিশানায় নীতীশ, ফের একলা চলার ইঙ্গিত

চিরাগ ও নীতীশ (ফাইল ছবি)

শেষ আপডেট: 26 July 2025 18:11

দ্য ওয়াল ব্যুরো: বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান। নাম না করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে। শনিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'একটা ব্যর্থ সরকারের অংশ হয়ে লজ্জা লাগছে।'

লোক জনশক্তি পার্টির (এলজেপি) সভাপতি চিরাগ এদিন গয়াজির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পাটনায় এই বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর কথায়, 'বিহারে ধর্ষণ, খুন, অপহরণ, ডাকাতি, প্রতিদিনই কোনও না কোনও ঘটনা ঘটছে। প্রশাসন সেই পরিস্থিতি সামলাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আইনশৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যের পরিস্থিতি ভয়াবহ।'

তবে এখানেই থেমে থাকেননি চিরাগ। বলেন, 'শুনছি, ভোট আসছে বলে অপরাধ ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, যাতে সরকারের বদনাম হয়। কিন্তু সেই যুক্তি থাকলেও, প্রশাসনের দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখা। তা না পারলে দায় এড়ানো চলে না।'

জুলাইয়ে পর পর বিহারে একাধিক খুনের ঘটনা হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনাও। এই বিষয়গুলিকে সামনের সারিতে রেখে সাংসদের দাবি, প্রশাসনিক ব্যর্থতার জন্য একদিকে যেমন অদক্ষতা দায়ী, তেমনই আবার অপরাধীদের সঙ্গে আঁতাতের অভিযোগও উঠছে। এই প্রশাসনিক ব্যর্থতা ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ বর্তমান সরকার, সেই সরকারকে সমর্থন করে তাঁর দল যে লজ্জিত সে কথা স্পষ্ট জানান। বলতে শোনা যায়, 'আমি যে সরকারকে সমর্থন করছি, তা নিয়ে আজ লজ্জিত।'

এই বক্তব্যকে হাতিয়ার করে নীতীশ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করতে পারে আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন। ইতিমধ্যেই তারা রাজ্যের ‘ধসে-পড়া’ আইনশৃঙ্খলা নিয়ে একাধিক বার নীতীশকে নিশানা করেছে।

তবে, এটাই প্রথম নয়, এর আগেও ২০২০-র বিধানসভা ভোটে চিরাগ প্রকাশ্যে নীতীশ কুমারকে আক্রমণ করেছিলেন এবং তাঁর দলের তরফে জেডিইউ-র বিরুদ্ধে প্রার্থীও দেওয়া হয়েছিল। এবারের ভোটেও যে তিনি একলা লড়ার পথে হাঁটবেন, সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন সাংসদ। ফলে তাঁর এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলই মনে করছে রাজনৈতিক মহল।


```