Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

বিহার সাংবাদিকদের পেনশন বাড়িয়ে ১৫ হাজার করলেন নীতীশ, এতদিন ছিল মাসে ৬ হাজার

মুখ্যমন্ত্রী নীতীশ জানিয়েছেন, তিনি সরকারি নথিপত্রে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন। অল্পদিনের মধ্যেই নির্দেশিকা প্রকাশিত হবে।

বিহার সাংবাদিকদের পেনশন বাড়িয়ে ১৫ হাজার করলেন নীতীশ, এতদিন ছিল মাসে ৬ হাজার

নীতীশ কুমার (ফাইল ছবি)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 July 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরে বিধানসভার ভোট। তার আগে রাজ্যবাসীকে নানাভাবে খুশি করার চেষ্টা শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

শনিবার সকালে এক্স পোস্টে নীতীশ জানিয়েছেন, আগামী মাস থেকে সাংবাদিকেরা মাসে ১৫ হাজার টাকা পেনশন পাবেন। এখন তাঁরা পান ছয় হাজার টাকা। কয়েক বছর আগে নীতীশ কুমারই সাংবাদিক পেনশন চালু করেন।

প্রয়াত সাংবাদিকদের স্বামী/স্ত্রী/অবিবাহিত বেরোজগার সন্তানদেরও সুখবর দিয়েছেন নীতীশ। তাঁরা মাসে ১০ হাজার টাকা ফ্যামিলি পেনশন পাবেন। এখন পাওয়া যায় তিন হাজার টাকা।

মুখ্যমন্ত্রী নীতীশ জানিয়েছেন, তিনি সরকারি নথিপত্রে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন। অল্পদিনের মধ্যেই নির্দেশিকা প্রকাশিত হবে।

বিধানসভা ভোটের আগে নীতীশ দেদার দান খয়রাতি শুরু করেছেন। ক’দিন আগেই সব গ্রাহককে একশো ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। রাজ্যে মেগা নিয়োগ প্রক্রিয়া চলছে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণের কোটা বৃদ্ধি করেছেন। বিহার প্রশাসন সূত্রের খবর, কৃষকদের জন্যও বড় অঙ্কের পেনশন ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী।


```