Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ভোটমুখী বিহারে ধনী-দরিদ্র নির্বিশেষে সব গ্রাহককে ১২৫ ইউনিট বিদ্যুৎ ফ্রি, ঘোষণা নীতীশের

মুখ্যমন্ত্রী জানিয়েছে, বিদ্যুৎ নিয়ে সিদ্ধান্তের ফলে বিহারে এক কোটি ৬৭ লাখ পরিবার উপকৃত হবে। মুখ্যমন্ত্রী একই সঙ্গে রাজ্যে শিক্ষকের শূন্য পদগুলি পূরণের নির্দেশ দিয়েছেন।

ভোটমুখী বিহারে ধনী-দরিদ্র নির্বিশেষে সব গ্রাহককে ১২৫ ইউনিট বিদ্যুৎ ফ্রি, ঘোষণা নীতীশের

নীতীশ কুমার

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 17 July 2025 09:30

দ্য ওয়াল ব্যুরো: বিহারে গরিব-বড়লোক নির্বিশেষে সব গ্রাহককে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ নিখরচায় (free electricity in poll bound Bihar announced by CM Nitish) দেওয়া হবে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই সুবিধার কথা এমন সময় ঘোষণা করলেন যখন বিধানসভার ভোট দুয়ারে কড়া নাড়ছে। চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভার ভোট হওয়ার কথা (Bihar assembly vote in November) ।

মুখ্যমন্ত্রী জানিয়েছে, বিদ্যুৎ নিয়ে সিদ্ধান্তের ফলে বিহারে এক কোটি ৬৭ লাখ পরিবার উপকৃত হবে। মুখ্যমন্ত্রী একই সঙ্গে রাজ্যে শিক্ষকের শূন্য পদগুলি পূরণের নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে ভোট ঘোষণার আগে তাঁর সরকার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। রাজ্যে এখন ৮৭ হাজার ৭৭৪টি শিক্ষক পদ শূন্য। তবে আগামী দিনে প্রয়োজন হবে ধরে নিয়ে মুখ্যমন্ত্রী পৌনে তিন লাখ পদ পূরণের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য কয়েক হাজার শিক্ষক নিয়োগ করেছে নীতীশ সরকার।

গত সপ্তাহে নীতীশ সরকার চাকরিকে মহিলাদের জন্য ৩৫ শতাংশ পদ সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বলাইবাহুল মহিলা ভোটের কথা বিবেচনায় রেখে শরিক বিজেপির পরামর্শে নীতীশ এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

যদিও নীতীশের দল-সহ এনডিএ শিবিরে এই সব সিদ্ধান্তের সুবিধা প্রাপ্তি নিয়ে সংশয় আছে। নেতারা একান্তে মানছেন সরকারের বিরুদ্ধে জনরোষ তুমুল। এখন ভোটের ঘণ্টা বেজে যাওয়ার পর তোফা ঘোষণা করে বিশেষ সুবিধা হবে না। বিদ্যুতের সুবিধা আরও আগেই ঘোষণা করা উচিত ছিল। শিক্ষক-সহ সরকারি পদপূরণের কাজও অন্তত এক বছর আগে সেরে ফেলা দরকার ছিল। কারণ নীতীশ রাজ্যের নতুন বিগত পঁচিশ বছরে দফায় দফায় মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি যে সুবিধা ঘোষণা করছেন সেগুলি ক্ষমতায় আসতে চাওয়া দল করে থাকে। এত বছর সরকার চালানোর পর নীতীশ যে প্রতিশ্রুতি ঘোষণা করেছেন তা ব্যর্থতারই পরিচয় দেয়।


```