Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সরকারি টাকায় বোনের বিয়ে, মেরেই ফেলল দাদা! হাত-পা ভেঙে বস্তায় ভরে চম্পট, পুলিশকে বলল, 'গম' আছে

উত্তরপ্রদেশের গোরখপুরে সরকারি ক্ষতিপূরণের টাকা বোনের বিয়েতে খরচ করার কথা ওঠায় ক্ষুব্ধ যুবক। খুন করলেন নিজের বোনকেই। মৃতদেহ বস্তায় ভরে পুলিশকে বললেন, তাতে গম আছে। পরে উদ্ধার হয় তরুণীর পচাগলা দেহ।

সরকারি টাকায় বোনের বিয়ে, মেরেই ফেলল দাদা! হাত-পা ভেঙে বস্তায় ভরে চম্পট, পুলিশকে বলল, 'গম' আছে

রাম ও তাঁর বোন নীলম

গার্গী দাস

শেষ আপডেট: 31 October 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের গোরখপুরে (Gorakhpur) নৃশংস খুন। ৩২ বছরের রাম আশিস নিষাদ (Ram Ashish Nishad) মেরে ফেলল নিজের বোন নীলমকে (Neelam)। তারপর দেহ বস্তায় ভরে মোটরবাইকে করে নিয়ে গিয়ে ফেলে আসল কুশীনগরের (Kushinagar) আখখেতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাগের টাকা নিয়েই হয়েছে এই খুন। নীলমের বাবা চিনকু নিষাদ (Chinku Nishad) সরকারি প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে ৬ লক্ষ টাকা পেয়েছিলেন। সেই টাকা মেয়ে নীলমের বিয়েতে খরচ করবেন বলে ঠিক করেন। শুনে রেগে যান দাদা রাম। নিজের অংশ দাবি করেন বাবার কাছে, না পেয়ে তৈরি হয় উত্তেজনা।

সোমবার রাম বোনের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে হাত-পা ভেঙে দেহ ভরে ফেলেন একটি বড় বস্তায়। সেই বস্তা বেঁধে মোটরবাইকে তুলে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুশীনগর যান।

রাস্তায় পুলিশ থামালে রাম জানান ‘বস্তায় গম আছে।’ সন্দেহ না করেই পুলিশ ছেড়ে দেয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই বস্তাতেই ছিল নীলমের দেহ।

নীলম নিখোঁজ হওয়ার পর প্রথমে তাঁর বাবা ভেবেছিলেন, ছটপুজোয় (Chhath Puja) আত্মীয়দের বাড়ি গিয়েছেন মেয়ে। কিন্তু প্রতিবেশীরা জানান, সোমবার সকালে রামকে বস্তা বেঁধে মোটরবাইকে যেতে দেখা গিয়েছিল। সন্দেহ ঘনীভূত হয়। খবর দেওয়া হয় থানায়।

পুলিশ প্রথমে নিখোঁজ ডায়েরি নেয়, পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু হয়। জেরায় প্রথমে রাম সব অস্বীকার করেন, পরে খুনের কথা স্বীকার করে নেন। বুধবার রাতে কুশীনগরের আখখেত থেকে উদ্ধার হয় পচাগলা দেহ।

পুলিশ জানিয়েছে, নিহত নীলমের বিয়ে জানুয়ারিতে হওয়ার কথা ছিল। ক্ষতিপূরণের পুরো ৬ লক্ষ টাকা সেই বিয়ের খরচে ব্যবহার করতে চেয়েছিলেন বাবা চিনকু। ওই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ায় মেয়ের জন্য।


```