Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অতিরিক্ত শুল্ক চাপানোয় বাড়ছে ক্ষোভ, মার্কিন পণ্য বয়কটের ডাক দেশের বিভিন্ন ব্যবসায়ী-নেতার

বর্তমানে ভারত মার্কিন সংস্থাগুলির জন্য বড় বাজার। একাধিক সংস্থার প্রতি বছরের রিপোর্ট বলছে, তারা কোটি কোটি টাকা আয় করে এখান থেকে। এটা বন্ধ হয়ে গেলে আমেরিকার অর্থনীতিতেই প্রভাব পড়বে।

অতিরিক্ত শুল্ক চাপানোয় বাড়ছে ক্ষোভ, মার্কিন পণ্য বয়কটের ডাক দেশের বিভিন্ন ব্যবসায়ী-নেতার

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 31 August 2025 11:55

দ্য ওয়াল ব্যুরো: ভারতের উপর আমেরিকার অতিরিক্ত শুল্ক চাপানোর জেরে মাথাচাড়া দিয়েছে মার্কিন-বিরোধী ক্ষোভ। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যার ফলে চাপে পড়েছে ভারতীয় বাণিজ্য। বিপাকে ব্যবসায়ীরা, আর তাতেই বাড়ছে ক্ষোভ। আমেরিকার জনপ্রিয় ফাস্ট ফুড ও পানীয় সংস্থাগুলি বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

যোগগুরু বাবা রামদেব সরাসরি ভারতবাসীকে ডাক দিয়েছেন আমেরিকান পণ্য বয়কট করার জন্য। তাঁর স্পষ্ট বক্তব্য, 'একজন ভারতীয়কেও যেন পেপসি, কোকা-কোলা, সাবওয়ে, কেএফসি বা ম্যাকডোনাল্ডসের কাউন্টারে দেখা না যায়। যদি এমন গণবয়কট শুরু হয়, আমেরিকাতেই অস্থিরতা তৈরি হবে।'

এই মুহূর্তে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশেও চলছে আমেরিকান পণ্যের বিরুদ্ধে বয়কট আন্দোলন। ভারত যদি ১৫০ কোটির বাজার থেকে মার্কিন সংস্থাগুলিকে ছেঁটে ফেলে, তাহলে ক্ষতির অঙ্ক দাঁড়াবে বিপুল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই প্রসঙ্গে ফের সামনে এনেছেন ‘স্বদেশি’মন্ত্র। তিনি যুক্তি, 'যে কোনও রাজনৈতিক দল বা নেতা যদি চান ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে, তবে মানুষকে বোঝাতে হবে যে তাদের স্বদেশি জিনিস কেনার অঙ্গীকার নিতে হবে। ভারতীয় শ্রমিকের ঘামে তৈরি জিনিসই হোক দেশবাসীর প্রথম পছন্দ। আমাদের ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রকেই গ্রহণ করতে হবে।'

এর পাশাপাশি মোদী ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, 'আজকের দুনিয়ায় সবাই কেবল নিজেদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত। চলছে অর্থনৈতিক স্বার্থরক্ষার রাজনীতি।'

প্রসঙ্গত, ট্রাম্প গত ৬ অগস্ট ভারতে ২৫ শতাংশ পাল্টা শুল্কের উপরে আরও ২৫ শতাংশ জরিমানা ঘোষণা করেছিলেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, 'ভারত ব্যাপক পরিমাণে রাশিয়া থেকে তেল কিনছে এবং সেই তেল আবার খোলা বাজারে বিক্রি করে বিপুল লাভ করছে। তোয়াক্কা করছে না ইউক্রেনে কত মানুষ মরছে। তাই আমি শুল্ক বাড়াচ্ছি।'

তবে শান্তভাবে পাল্টা জবাব দিয়েছে দিল্লি। এই শুল্ককে 'অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য' বলে আখ্যা দিয়েছে। জানানো হয়েছে, 'জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে।' গত ২৭ অগস্ট থেকে কার্যকর হয়েছে এই অতিরিক্ত জরিমানা।

এদিকে, আপের সাংসদ অশোক কুমার মিত্তল ট্রাম্পকে খোলা চিঠি লিখে মনে করিয়ে দিয়েছেন ১৯০৫ সালের ৭ অগস্ট, স্বদেশি আন্দোলনের কথা।

বর্তমানে ভারত মার্কিন সংস্থাগুলির জন্য বড় বাজার। ওয়েস্টলাইফ ফুডওয়ার্ল্ড লিমিটেড, যারা পশ্চিম ও দক্ষিণ ভারতে ম্যাকডোনাল্ডস চালায়, ২০২৪ অর্থবর্ষে ২৩৯০ কোটি টাকা আয়ের রিপোর্ট দিয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। পেপসিকো ইন্ডিয়ার রাজস্ব দাঁড়িয়েছে ৮,২০০ কোটি টাকা, এবং গত তিন বছরে সংস্থাটি ভারতীয় বাজারে প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ভারতের বাজার এখন তাদের গ্লোবাল টপ-১৫ তালিকার মধ্যে।


```