ভোট পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফমস জানিয়েছে, নাইডুর আয়ের প্রধান উৎস হল তাঁর ডেয়ারি ব্যবসা। সেটি মূলত দেখাশোনা করেন নাইডুর স্ত্রী। ১৯৯৯ সালে সাত হাজার টাকা পুঁজি হাতে নিয়ে ডেয়ারির ব্যবসা শুরু করেন নাইডু।

শেষ আপডেট: 23 August 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: নিজের রেকর্ড ধরে রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ থেকে ২০২৫- ১৪ বছর হল আয় এবং ব্যক্তিগত সম্পদের নিরিখে তিনিই মুখ্যমন্ত্রীদের তালিকায় সবচেয়ে নীচে আছেন। এইপর যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁদের সকলের স্থাবর-অস্থাবর সম্পদ বাংলার মুখ্যমন্ত্রীর তুলনায় বেশি।
সবচেয়ে বেশি অন্ধ্রপ্রদেশর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। তিনি প্রায় হাজার কোটি টাকার মালিক। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০২১ সালে মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ লাখের সামান্য বেশি্। সে বছর বাংলার বিধানসভা ভোটের পর যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁদের সকলেরই সম্পদের পরিমাণ তৃণমূল নেত্রীর চেয়ে বেশি। বিধানসভা এবং সরকারের কাছ থেকে ভাতা না নেওয়ায় তাঁর রোজগারও সামান্য। বাংলার মুখ্যমন্ত্রী মূলত বইয়ের রয়্যালটির টাকায় খরচখরচা সামাল দেন।
অন্যদিকে, ভোট পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফমস জানিয়েছে, নাইডুর আয়ের প্রধান উৎস হল তাঁর ডেয়ারি ব্যবসা। সেটি মূলত দেখাশোনা করেন নাইডুর স্ত্রী। ১৯৯৯ সালে সাত হাজার টাকা পুঁজি হাতে নিয়ে ডেয়ারির ব্যবসা শুরু করেন নাইডু। অন্ধ্রের চিত্তর তেলেগু দেশম পার্টির নেতার নিজের জেলা।সেখানে প্রচুর দুধ উৎপাদন হলেও ক্রেতার অভাবে গো-পালকেরা ক্ষতির মুখে পড়তেন। নাইডুর সংস্থা তাদের নিয়ো সমবায় গড়ে তুলেছে। নাইডুর দাবি এক পয়সা সরকারি সাহায্য ছাড়া তিনি ডেয়ারিটি গড়ে তোলেন।