Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিহার ভোটযুদ্ধে অভিনব প্রচার: প্রতিশ্রুতির লড়াইয়ে এটিএম কার্ড বনাম চেকবই

এটিএম কার্ড (ATM Card) বনাম চেকবই (Check Book)। রাজনৈতিক দলগুলি অভিনব কৌশলে ভোটারদের (Bihar Voters) কাছে নিজেদের প্রতিশ্রুতি পৌঁছে দিতে চাইছে।

বিহার ভোটযুদ্ধে অভিনব প্রচার: প্রতিশ্রুতির লড়াইয়ে এটিএম কার্ড বনাম চেকবই

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 September 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: পোস্টার, ব্যানার আর দেওয়াল লিখন এখন পুরনো কায়দা। ভোটের আগে বিহারের (Bihar Election) ময়দানে এবার জমে উঠেছে এক অন্যরকম লড়াই, এটিএম কার্ড (ATM Card) বনাম চেকবই (Check Book)। রাজনৈতিক দলগুলি অভিনব কৌশলে ভোটারদের (Bihar Voters) কাছে নিজেদের প্রতিশ্রুতি পৌঁছে দিতে চাইছে।

জন সুরাজ (প্রশান্ত কিশোরের দল) প্রথমবার ভোটে নামছে। তারা এনেছে এক অভিনব ‘পরিবার লাভ কার্ড’, দেখতে একেবারে এটিএম কার্ডের মতো। কার্ডে লেখা রয়েছে দলীয় প্রতিশ্রুতি...

  • যুবকদের চাকরির নিশ্চয়তা
  • প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য পেনশন
  • মহিলাদের জন্য স্বল্পসুদের ঋণ
  • ১৫ বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা
  • কৃষকদের জন্য সহায়তা


অন্যদিকে, কংগ্রেস-আরজেডি জোট এনেছে ‘প্রতিশ্রুতির চেকবই’। এর পাতায় পাতায় রয়েছে...

  • পরিবারপ্রতি বছরে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা
  • বিধবা, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মাসে ১,৫০০ টাকা ভাতা
  • স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি ট্যাবলেট
  • ২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ
  • ভূমিহীন পরিবারকে জমি
  • মহিলাদের মাসে ২,৫০০ টাকা

জন সুরাজের প্রচার কমিটির সদস্য কিশোর কুমার বলেছেন, “কার্ড হাতে পেয়ে মানুষ খুশি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সরকারে এলে কার্ডধারীরা অন্তত একটি সুবিধা অবশ্যই পাবেন।” অন্যদিকে, কংগ্রেস নেতা জ্ঞানরঞ্জন বলেন, “মানুষ এনডিএ সরকারের প্রতি বিরক্ত। আমরা ঘরে ঘরে গিয়ে প্রতিশ্রুতি জানাচ্ছি। সময় বদলেছে, তাই প্রচারের কায়দাও বদলাচ্ছে।”

শাসকদল এনডিএ অবশ্য প্রতিদ্বন্দ্বীদের এই প্রচারকৌশলকে তাচ্ছিল্য করেছে। বিজেপি নেতা কুন্তল কৃষ্ণ বলেছেন, “কংগ্রেস মানুষকে প্রতারিত করেছে। দেশ তাদের প্রত্যাখ্যান করেছে। প্রশান্ত কিশোর নতুন খেলোয়াড়, কিন্তু কংগ্রেসের পথই অনুসরণ করছেন।”

তবে ভোটের লড়াইয়ে এনডিএ সরকারের বাড়তি সুবিধা রয়েছে, কারণ তারা এখনই নানা প্রকল্প ঘোষণা করতে পারছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘোষণা করেছেন, মহিলাদের কর্মসংস্থানে উৎসাহ দিতে এককালীন ১০,০০০ টাকা সহায়তা দেওয়া হবে।

গোটা বিহারজুড়েই এখন ভোটের হাওয়া। বিভিন্ন সার্ভে এজেন্সিগুলিও তাদের তথ্য সংগ্রহে ব্যস্ত। এই ধারাবাহিকতায় ভোট ভাইব (Vote Vibe) বিহার নির্বাচন নিয়ে একটি সার্ভে করেছে, যেখানে অনেক চমকপ্রদ তথ্য সামনে এসেছে।

তথ্য অনুযায়ী এই সার্ভে ৩ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে করা হয়েছে এবং মোট ৫৬৩৫ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এই সার্ভে এবং এর তথ্যগুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এর আগে গত ১৭ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা চলেছিল বিহারে। তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী বিহারের ২২-এর বেশি জেলার সফর করেছেন এবং সেখানে যাত্রা করেছেন। এমন পরিস্থিতিতে এর পর করা সার্ভেতে অনেক তথ্য উঠে এসেছে, যা লক্ষ্য করার মতো।


```