Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

দাম কমল 'আমূল' দুধের, লিটার প্রতি প্যাকেট কত টাকা পড়বে

একটি নয়, একসঙ্গে তিন ধরনের দুধের দাম কমানো হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে সংস্থা। 

দাম কমল 'আমূল' দুধের, লিটার প্রতি প্যাকেট কত টাকা পড়বে

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 January 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: আমূল সংস্থার দুধ যারা ব্যবহার করেন তাঁদের জন্য বড় সুখবর। দুধের দাম কমিয়েছে তাঁরা। একটি নয়, একসঙ্গে তিন ধরনের দুধের দাম কমানো হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে সংস্থা। 

আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশাল... এই তিনটি পণ্যেরই দাম কমেছে এক লিটারের প্রতি প্যাকেটে এক টাকা করে। এতদিন আমুল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা, তা কমে দাঁড়াল ৬৫ টাকা। আমুল তাজা ৫৪ টাকার বদলে হয়েছে ৫৩ টাকা। আর আমুল টি স্পেশালের দাম ৬২ টাকা ছিল। সেই অনুযায়ী নতুন দাম হবে ৬১ টাকা। 

দুধের চাহিদা নেই এমন বাড়ি কমই আছে। বিশেষ করে যে বাড়িতে বাচ্চা আর বয়স্ক রয়েছে সেই বাড়িতে রোজ দুধ লাগে এটাই স্বাভাবিক। আর আমূল সংস্থার দুধ তো অত্যন্ত জনপ্রিয়। সেক্ষেত্রে মধ্যবিত্তের একটা বড় অংশ যে লাভবান হল তা বলাই বাহুল্য। সংস্থা জানিয়েছে, মূল্যবৃদ্ধির সমস্যা মেটেনি তবে তার সঙ্গে লড়াই করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত বছর জুন মাসে আমূল সারা দেশে তাঁদের দুধের দাম বাড়িয়েছিল। লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছিল, উৎপাদনের পাশাপাশি বন্টন খরচ বৃদ্ধি পেয়েছে আগের থেকে। তাই দুধের দাম বাড়ানো ছাড়া তাঁদের কাছে কোনও উপায় ছিল না। তবে নতুন বছরের শুরুতেই ১ টাকা দাম কমিয়ে নিল তারা। 


```