অমিত শাহ জানান, 'লোকসভায় আলোচনার সময় রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁকে জিজ্ঞেস করেছিলেন, কংগ্রেস কেন বারবার নির্বাচনে হারছে?' সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই সাধারণ যুক্তিটা রাহুলের বোঝার বাইরে।

ফাইল ছবি
শেষ আপডেট: 29 December 2025 00:22
দ্য ওয়াল ব্যুরো: একটানা তিনবার কেন্দ্রের ক্ষমতায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (2024 Loksabha Election) এনডিএ শরিকদের সঙ্গে জোট করেই ক্ষমতায় ফিরেছে বিজেপি (BJP)। আগামী লোকসভা নির্বাচনের বাকি এখনও ৩ বছর, এরমধ্যেই ২০২৯ সালের নির্বাচন নিয়ে (2029 Loksabha Election) ভবিষ্যদ্বাণী করে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার আমদাবাদের এক জনসভায় তিনি দাবি করেন, ২০২৯-এও বিপুল ভোটে জিতে সরকার গড়বে বিজেপি। শুধু তাই নয়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেও কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ।
রাহুলকে কটাক্ষ করে অমিত শাহের মন্তব্য
অমিত শাহ জানান, 'লোকসভায় আলোচনার সময় রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁকে জিজ্ঞেস করেছিলেন, কংগ্রেস কেন বারবার নির্বাচনে হারছে?' সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই সাধারণ যুক্তিটা রাহুলের বোঝার বাইরে। তাঁকে বোঝানোর ক্ষমতা সত্যিই আমার নেই।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি, জনগণের পছন্দের সিদ্ধান্তগুলির বিরুদ্ধে গেলে ভোট পাওয়া যায় না। আর কংগ্রেস নাকি ঠিক সেটাই করে।
কোন কোন ইস্যুতে ‘জনগণের বিপরীতে’ কংগ্রেস?
অমিত শাহ (Amit Shah) বলেন, বিজেপি সরকার যেসব বড় সিদ্ধান্ত নিয়েছে—
এসবের প্রতিটিতেই কংগ্রেস (Congress) বিরোধিতা করেছে। অমিত শাহের কথায়, "সাধারণ মানুষ যা যা চায়, কংগ্রেস ঠিক সেগুলোরই বিরোধিতা করে। তাহলে ওরা কীভাবে ভোট পাবে?”
তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের ভোটেও কংগ্রেস হারবে, দাবি শাহের
অমিত শাহ বলেন, কংগ্রেসের সামনে আরও বড় ধাক্কা অপেক্ষা করছে। তাঁর ভবিষ্যদ্বাণী, আসন্ন তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেস আবারও হেরে যাবে।
বিজেপির জয়ের কারণ কী?
অমিত শাহের (Amit Shah) দাবি, বিজেপির সাফল্যের মূল শক্তি হল মানুষের সমর্থন এবং সরকারের নীতি। তিনি বলেন, “মানুষ আমাদের ওপর ভরসা রাখে। আমরা যা সিদ্ধান্ত নিই, তা দেশের স্বার্থে।”
২০২৯-এ ফের বিজেপি সরকার?
আমদাবাদের জনসভায় তিনি স্পষ্ট বলেন, “২০২৯ সালের লোকসভা নির্বাচনে (2029 Loksabha Election) বিজেপিই আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।” এর পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, "রাহুল গান্ধী (Rahul Gandhi) যেন পরাজয় নিয়ে হতাশ না হন, কারণ তার আরও উদাহরণ তিনি আগামী দিনেই দেখতে পাবেন।"