Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশীয় সংস্থাতেই ভরসা, নিজের অফিসিয়াল ইমেল আইডি বদলে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২০২৩ সালে Zoho Mail-এর ১৫ বছর পূর্তি উদ্‌যাপন করে সংস্থা। ব্যবসা ও সংস্থার মধ্যে যোগাযোগ এবং ইমেল ব্যবস্থাপনায় নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য এই পরিষেবাটি জনপ্রিয়।

দেশীয় সংস্থাতেই ভরসা, নিজের অফিসিয়াল ইমেল আইডি বদলে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 October 2025 17:36

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবার বদলে ফেললেন নিজের সরকারি ইমেল আইডি (E-Mail ID)। বুধবার তিনি ঘোষণা করেন, এবার থেকে তাঁর অফিসিয়াল ইমেল আইডি হতে চলেছে দেশীয় সংস্থা জোহো কর্পোরেশনের ইমেল পরিষেবা Zoho Mail।

সমাজমাধ্যমে পোস্ট করে শাহ লেখেন, “সবাইকে জানাচ্ছি, আমি এখন Zoho Mail ব্যবহার করছি। অনুগ্রহ করে আমার নতুন ইমেল ঠিকানাটি নোট করুন।” তাঁর নতুন অফিসিয়াল ইমেল আইডি — amitshah.bjp@zohomail.in। তিনি জানান, ভবিষ্যতের যাবতীয় সরকারি যোগাযোগ এখন এই ইমেলেই করা যাবে।

দেশীয় সংস্থার পরিষেবা বেছে নিলেন শাহ

চেন্নাই-ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা জোহো কর্পোরেশন ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন শ্রীধর ভেম্বু এবং টনি থমাস। সফটওয়্যার ও প্রযুক্তি পরিষেবায় প্রায় তিন দশক ধরে কাজ করছে সংস্থাটি। বর্তমানে জোহো কর্পোরেশনের বিশ্বজুড়ে কর্মীসংখ্যা ১৮ হাজারেরও বেশি এবং ব্যবহারকারী প্রায় ১৩০ মিলিয়ন।

২০২৩ সালে Zoho Mail-এর ১৫ বছর পূর্তি উদ্‌যাপন করে সংস্থা। ব্যবসা ও সংস্থার মধ্যে যোগাযোগ এবং ইমেল ব্যবস্থাপনায় নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য এই পরিষেবাটি জনপ্রিয়।

জোহোর সম্প্রসারণ ও নতুন উদ্যোগ

সম্প্রতি জোহো সংস্থা বাজারে এনেছে নিজেদের মেসেজিং অ্যাপ ‘অরাট্টাই’, যা মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ভারতীয় ব্যবহারকারীদের লক্ষ্য নিয়েছে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু জানিয়েছেন, খুব শিগগিরই অরাট্টাইতে চ্যাটের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার চালু হবে।

জোহো কর্পোরেশন ইতিমধ্যেই মাইক্রোসফট, সেলসফোর্স ও গুগলের মতো আন্তর্জাতিক টেক জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা করছে। সংস্থার জনপ্রিয় পণ্যগুলির মধ্যে রয়েছে Zoho Workspace, Zoho Mail, এবং Zoho CRM।

অমিত শাহের এই সিদ্ধান্ত দেশীয় প্রযুক্তি পরিষেবা ব্যবহারে আত্মনির্ভরতার দিকটিকে আরও এক ধাপ এগিয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


```