Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'দেশীয় পণ্য'র পাশে থাকুন, জিএসটি সংস্কারের প্রথম দিনই নাগরিকদের উদ্দেশে চিঠি প্রধানমন্ত্রীর

এই প্রসঙ্গে ব্যবসায়ী ও দোকানদারদেরও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘‘আমরা গর্বের সঙ্গে বলি, যা কিনছি তা স্বদেশি। আমরা গর্বের সঙ্গে বলি, যা বিক্রি করছি তা স্বদেশি।’’

'দেশীয় পণ্য'র পাশে থাকুন, জিএসটি সংস্কারের প্রথম দিনই নাগরিকদের উদ্দেশে চিঠি প্রধানমন্ত্রীর

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 September 2025 19:59

দ্য ওয়াল ব্যুরো: জিএসটি সংস্কারের (GST) সূচনার দিনেই দেশবাসীর উদ্দেশে বিশেষ চিঠি (Letter to Citizens) লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার প্রকাশিত সেই চিঠিতে তিনি নাগরিকদের দেশীয় পণ্য (Make in India Products) কেনা ও বিক্রির আহ্বান জানান। একই সঙ্গে রাজ্য সরকারগুলিকে শিল্পোন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল করার কথাও বলেন।

প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘উৎসবের মরশুমে আসুন আমরা সকলে ঠিক করি, দেশীয় পণ্যকেই সমর্থন করব। এর অর্থ হচ্ছে, যে কোনও ভারতীয় শিল্পী, শ্রমিক বা কারখানার ঘাম-রক্তে তৈরি সামগ্রী কেনা। সেটা যে ব্র্যান্ড বা সংস্থাই তৈরি করুক না কেন।’’ তিনি বলেন, দেশীয় শিল্প-পণ্যে ভরসা রাখলে অসংখ্য পরিবার জীবিকা অর্জন করবে, তরুণ প্রজন্মের কর্মসংস্থান বাড়বে।

এই প্রসঙ্গে ব্যবসায়ী ও দোকানদারদেরও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘‘আমরা গর্বের সঙ্গে বলি, যা কিনছি তা স্বদেশি। আমরা গর্বের সঙ্গে বলি, যা বিক্রি করছি তা স্বদেশি।’’

জিএসটি সংস্কার সঞ্চয় বাড়াবে

চিঠিতে প্রধানমন্ত্রী নতুন করব্যবস্থাকে (GST 2.0) ‘জনবান্ধব সংস্কার’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, খাদ্যদ্রব্য, ওষুধ, সাবান, টুথপেস্ট, বিমা-সহ বহু দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস হয় করমুক্ত হয়েছে, নয়তো সর্বনিম্ন ৫ শতাংশ স্ল্যাবে চলে গেছে। যে সব পণ্যে আগে ১২ শতাংশ কর ছিল, সেগুলি কার্যত ৫ শতাংশ হারে নামিয়ে আনা হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য, বিভিন্ন দোকানদার এখন ‘আগে ও এখন’ বোর্ড টাঙাচ্ছেন যেখানে করহার সংস্কারের আগে ও পরে কীভাবে বদলেছে তা দেখা যাচ্ছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়।

সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন জিএসটি। চার স্তরের কর কাঠামো ভেঙে এখন মাত্র দুটি স্তর - ৫ শতাংশ ও ১ শতাংশ প্রযোজ্য হবে। সরকারের দাবি, এতে ব্যবসা যেমন সহজ হবে, তেমনই প্রত্যক্ষভাবে উপকৃত হবেন কৃষক, মহিলা, যুবক, গরিব, মধ্যবিত্ত, ব্যবসায়ী ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগীরা।

এদিন উত্তরপূর্বের দুই পার্বত্য রাজ্য অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা সফরে গেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই এক জনসভায় বলেন, এই উৎসবের আনন্দের সঙ্গে এটা আরও একটা আনন্দের সংবাদ। সবে মিলে ডাবল ধামাকা।

এই জনসভার আগে মোদী স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোগীদের সঙ্গে কথা বলেন। স্থানীয় জিনিস বিক্রির উপর জোর দেন। দোকানদারদের ‘গর্ব সে কহো ইয়ে স্বদেশী হ্যায়’ লেখা প্ল্যাকার্ড তুলে দেন।


```