Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নিজেদের পছন্দই শেষ কথা, ১৮ বছর হয়ে গেলে পরিবার বাধা দিতে পারবে না! লিভ-ইন নিয়ে রায় হাইকোর্টের

১৮ বছর পেরোলেই নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন—কার সঙ্গে থাকবেন, কোথায় থাকবেন, তা নিয়ে পরিবার বাধা দিতে পারে না। লিভ-ইন সম্পর্কেও প্রাপ্তবয়স্কদের পূর্ণ সুরক্ষার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের।

নিজেদের পছন্দই শেষ কথা, ১৮ বছর হয়ে গেলে পরিবার বাধা দিতে পারবে না! লিভ-ইন নিয়ে রায় হাইকোর্টের

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 December 2025 11:07

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে না করলেও লিভ-ইন সম্পর্কে থাকা প্রাপ্তবয়স্ক দম্পতিদের নিরাপত্তা পাওয়ার পূর্ণ অধিকার আছে, এক যুগান্তকারী রায়ে এমনটাই জানাল এলাহাবাদ হাইকোর্ট। পরিবারের হুমকি এবং পুলিশের অসহযোগিতার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া ১২টি দম্পতিকে সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়ে বিচারপতি জানান, সাবালক হয়ে গেলে একজন মানুষ কার সঙ্গে থাকবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাঁর সাংবিধানিক অধিকার। বিচারপতি বিবেক কুমার সিং এই রায় দানকালে স্পষ্ট করেন যে, প্রাপ্তবয়স্কদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ আইনি স্বাধীনতা রয়েছে।

আদালত জানিয়েছে, মানুষের জীবনের অধিকারকে সবকিছুর উপরে স্থান দিতে হবে। নাগরিক নাবালক হোক বা সাবালক, বিবাহিত হোক বা অবিবাহিত, তাতে কিছু যায় আসে না। দম্পতিরা আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি বলে তাঁদের সাংবিধানিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না।

বিচারপতি জানান, ভারতীয় সমাজের একাংশ লিভ-ইন সম্পর্ককে মেনে নিতে অস্বস্তি বোধ করলেও, আইনত এই সম্পর্ক নিষিদ্ধ নয়। সামাজিক নৈতিকতা এবং ব্যক্তিগত নৈতিকতা আলাদা হতে পারে, কিন্তু আইনের ক্ষেত্রে তার কোনও প্রভাব পড়ে না।

আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, একজন মানুষ যখন সাবালক বা প্রাপ্তবয়স্ক হন, তখন তিনি নিজের পছন্দমতো মানুষের সঙ্গে এবং নিজের পছন্দমতো জায়গায় থাকার আইনি অধিকার পান। এই ক্ষেত্রে তাঁর পরিবার বা অন্য কেউ বাধা দেওয়ার বা তাঁর শান্তিতে থাকা নষ্ট করার কোনও অধিকার রাখে না।

সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের বাধ্যতামূলক কর্তব্য। পুলিশি সাহায্য চেয়েও না পাওয়ায় এই দম্পতিরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করেছে হাইকোর্ট।

এর আগে কিছু হাইকোর্ট লিভ-ইন দম্পতিদের সুরক্ষা দিতে অস্বীকার করেছিল। তবে বিচারপতি বিবেক কুমার সিং সেই পুরনো দৃষ্টিভঙ্গিকে অস্বীকার করেন। তিনি জানান, যেহেতু এই দম্পতিরা প্রাপ্তবয়স্ক এবং কোনও অপরাধ করেননি, তাই সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী তাঁদের সুরক্ষা না দেওয়ার কোনও আইনি ভিত্তি নেই।

আদালত ১২টি আবেদনই মঞ্জুর করেছে এবং ভবিষ্যতে এই দম্পতিরা হুমকির মুখে পড়লে পুলিশকে কীভাবে দ্রুত ব্যবস্থা নিতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে।


```