Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'টাকা খরচ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে কী হবে?' অখিলেশের মন্তব্যে চটল বিশ্ব হিন্দু পরিষদ

এক জনসভায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘সরকার কিছুই করছে না। এই সরকারকে সরাতে হবে। আমরা এমন ব্যবস্থা করব, যাতে শহরগুলো আরও সুন্দর আলোয় ভরে ওঠে।’’

'টাকা খরচ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে কী হবে?' অখিলেশের মন্তব্যে চটল বিশ্ব হিন্দু পরিষদ

অখিলেশ যাদব

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 October 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির (Diwali) আগে নতুন বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। হিন্দু উৎসবের আবহে ক্রিসমাসের (Christmas) সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘‘সারা বিশ্বে ক্রিসমাসের সময় শহরগুলো আলোয় ঝলমল করে। আমাদেরও শেখা উচিত ওদের থেকে। এত টাকা খরচ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে কী হবে? আলোয় সাজুক আমাদের শহরও।’’

এক জনসভায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘সরকার কিছুই করছে না। এই সরকারকে সরাতে হবে। আমরা এমন ব্যবস্থা করব, যাতে শহরগুলো আরও সুন্দর আলোয় ভরে ওঠে।’’

অখিলেশের ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। সংগঠনের জাতীয় মুখপাত্র বিনোদ বনশল এক্সে লিখেছেন, ‘‘দেখে নিন, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দীপাবলির সময় ক্রিসমাসের প্রশংসা করছেন! প্রদীপ জ্বালানোর কথা শুনলেই যেন তাঁর বুক জ্বলে ওঠে। তিনি ১০০ কোটিরও বেশি হিন্দুকে শেখাচ্ছেন ‘প্রদীপ  বা মোমবাতিতে টাকা নষ্ট কোরো না, ক্রিসমাস থেকে শেখো।’’’

বনশলের আরও অভিযোগ, ‘‘অখিলেশ যাদব বিদেশি সংস্কৃতিকে গৌরব করেন, অথচ ভারতের ঐতিহ্যকে হেয় করেন। তিনি তথাকথিত ‘জিহাদি ও ধর্মান্তর গ্যাং’-এর ত্রাতা হয়ে উঠেছেন। ক্রিসমাসের আলোয় যাঁর মুগ্ধতা, সেই অখিলেশই এখন দীপাবলির প্রদীপের বিরোধিতা করছেন!’’

ভিএইচপি মুখপাত্র আরও বলেন, ‘‘যখন খ্রিস্টধর্মের অস্তিত্বই ছিল না, তখনও ভারতে দীপাবলি পালিত হত। এখন হিন্দু সমাজকে শেখানো হচ্ছে ক্রিসমাস থেকে! রাম ও কৃষ্ণের ভূমিতে এমন নেতাদের দৌরাত্ম্যে বেড়েছে অবৈধ ধর্মান্তর।’’

শেষে বনশল কটাক্ষ করে লেখেন, ‘‘যাঁদের দলকে মানুষ সমাজবাদী নয়, অসামাজিক পার্টি বলে, তাঁদের মুখে হিন্দু ঐতিহ্যের কথা বেমানান। দীপাবলির দুই দিন আগে আমাদের কুমোর ভাইদের হাতে তৈরি প্রদীপ তাঁর চোখে বালি হয়ে বিঁধেছে। আসলে অযোধ্যার আলোর উজ্জ্বলতা আর হিন্দুদের আনন্দই ওঁদের পোড়াচ্ছে।’’


```