Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Airport Security in India: বিমানবন্দর নিরাপত্তায় আমূল পরিবর্তনের পরিকল্পনা সিআইএসএফের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে ঝুঁকি বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা চালু করা হবে। এই পদ্ধতি যাত্রীদের সময় বাঁচাবে এবং ঝামেলাহীন যাত্রা নিশ্চিত করবে।

Airport Security in India: বিমানবন্দর নিরাপত্তায় আমূল পরিবর্তনের পরিকল্পনা সিআইএসএফের

ফাইল চিত্র

শেষ আপডেট: 29 June 2025 00:51

দ্য ওয়াল ব্যুরো: যাত্রী পরিষেবা ও বিমানবন্দর নিরাপত্তায় (Airport Security) আমূল পরিবর্তনের পরিকল্পনা করছে সিআইএসএফ (CISF)। এই লক্ষ্যেই গত ২৭ জুন দিল্লির বিমানবন্দর (Delhi Airport) সেক্টরের সদর দফতরে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়। । এতে অংশগ্রহণ করেছিলেন ৬৯টি বিমানবন্দরের নিরাপত্তা প্রধান এবং বিভিন্ন মন্ত্রক, সংস্থা ও বেসরকারি বিমান সংস্থার প্রতিনিধিরা।

কী কী পরিবর্তন আসছে? এই ওয়ার্কশপে বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রযুক্তি-নির্ভর এবং যাত্রীবান্ধব নিরাপত্তার ওপর অর্থাৎ যাত্রীদের চিন্তা মাথায় রেখে তৈরি নিরাপত্তা ব্যবস্থা। আলোচনা হয়েছে একাধিক নতুন ব্যবস্থাপনা নিয়ে। এর মধ্যে রয়েছে যাত্রীবান্ধব প্রযুক্তি, বায়োমেট্রিক এন্ট্রি পদ্ধতি, সিসিটিভির সঙ্গে মুখের পরিচয় যাচাই ব্যবস্থা, এএনপিআর প্রযুক্তি (অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন), দ্রুত এন্ট্রি ও সিকিউরিটি চেক সম্পন্ন করার পরিকল্পনা।

একই সঙ্গে সব বিমানবন্দরে কর্মীদের (Airport Staff) কৌশলগত প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, ছোট শহরগুলিতে নতুন এভিয়েশন সিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট (Security Traning Institute) খোলার পরিকল্পনাও রয়েছে। সিআইএসএফ (CISF) সূত্রের খবর, এখন থেকে ভিআইপি যাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত নজর দেওয়া হবে। ড্রোন হানার মোকাবিলা ও 'ইনসাইডার থ্রেট চেকিং' পদ্ধতিতেও আসবে নতুনত্ব।

এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে ঝুঁকি বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা চালু করা হবে। এই পদ্ধতি যাত্রীদের সময় বাঁচাবে এবং ঝামেলাহীন যাত্রা নিশ্চিত করবে।

বিমানবন্দর নিরাপত্তায় আমূল পরিবর্তনের পরিকল্পনা প্রসঙ্গে সিআইএসএফ-এর স্পেশাল ডিরেক্টর জেনারেল প্রভীর রঞ্জন বলেছেন, "নিরাপত্তা ও উদ্ভাবনে সমন্বিত প্রচেষ্টা বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দিশা আনবে।"

সিআইএসএফ-এর আর এক আধিকারিক জোসে মোহন বলেন, "এই কর্মশালা আমাদের যৌথ প্রচেষ্টার প্রথম ধাপ। আধুনিক প্রযুক্তি এবং কার্যকর উদ্যোগ ভবিষ্যতে যাত্রীদের আরও সুরক্ষিত ও সহজতর যাত্রা নিশ্চিত করবে।"


```