Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

আমদাবাদ বিমান বিপর্যয়ে মুখ খুলল বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী এয়ারবাস, বলল, 'প্রতিযোগিতা নয়...'

বোয়িংয়ের উপর এই মুহূর্তে একাধিক বিতর্কের ছায়া। তাদের ৭৩৭ ম্যাক্স মডেলে ইতিমধ্যেই দু’টি বড়সড় দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি এই মডেলের একটি বিমানে দরজার প্যানেল খুলে যাওয়ার ঘটনাও সামনে এসেছে।

আমদাবাদ বিমান বিপর্যয়ে মুখ খুলল বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী এয়ারবাস, বলল, 'প্রতিযোগিতা নয়...'

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 15 June 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার পর মুখ খুলল বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী বিমান নির্মাতা সংস্থা 'এয়ারবাস।' এদের বাণিজ্যিক প্রধান ক্রিশ্চিয়ান শেরার স্পষ্ট করে জানালেন, এই মর্মান্তিক দুর্ঘটনাকে তারা কোনও প্রতিযোগিতার কৌশল হিসেবে দেখছে না। বরং তিনি মনে করিয়ে দিলেন, বিমান শিল্পের মূল ভিত্তিই হওয়া উচিত ‘নিরাপত্তা।’

প্যারিস এয়ার শো-এর আগে এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেরার বলেন, 'প্রতিটি কাজের ভিত্তি নিরাপত্তা। ভারতে যা ঘটন তা কোনওভাবেই আমরা প্রতিযোগিতামূলক সুবিধা হিসেবে দেখছি না। বরং এটা আমাদের সবার কাছে একটা ওয়ার্নিং। এত নিরাপত্তার দিক ভেবে কাজ করা সত্ত্বেও এমন দুর্ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না।'

১২ জুন আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া ১৭১ ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে একটি মেডিক্যাল কলেজের হস্টেলের উপর। লন্ডনগামী ওই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু। ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। গত তিন দশকের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা এটি। ড্রিমলাইনার মডেলের ক্ষেত্রে এটিই প্রথম প্রাণঘাতী বিপর্যয়।

এই দুর্ঘটনার পরে প্যারিস সফর বাতিল করেন বোয়িংয়ের নতুন সিইও কেলি অর্টবার্গ। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং তদন্তে সহায়তার আশ্বাস দেন। বলেন, 'নিরাপত্তা হল এই শিল্পের মূল স্তম্ভ। আমাদের টেকনিক্যাল টিম তদন্তকারীদের সাহায্য করতে প্রস্তুত। প্রয়োজনে বোয়িংয়ের একটি দল ভারতে রওনা দিতেও প্রস্তুত রয়েছে।'

এদিকে, বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, সেই ব্ল্যাক বক্সই জানাতে পারে, উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই কেন এমন বিপর্যয় হল।

প্রসঙ্গত, বোয়িংয়ের উপর এই মুহূর্তে একাধিক বিতর্কের ছায়া। তাদের ৭৩৭ ম্যাক্স মডেলে ইতিমধ্যেই দু’টি বড়সড় দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি এই মডেলের একটি বিমানে দরজার প্যানেল খুলে যাওয়ার ঘটনাও সামনে এসেছে।

এছাড়াও, সংস্থার বিরুদ্ধে নিরাপত্তা ও উৎপাদন মান নিয়ে একাধিক হুইসলব্লোয়ার অভিযোগ তুলেছেন। তাঁদের মধ্যে অন্যতম, প্রাক্তন কর্মী জন বারনেট, যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে বোয়িংয়ে কাজ করেছেন। ২০১৭ সালে অবসর নেওয়ার পর তিনি একটি মামলায় সংস্থার বিরুদ্ধে তথ্য দিচ্ছিলেন। সেই সময়ই তাঁর গুলিতে মৃত্যু হয়।


```