Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অতীতের ভয়াবহতায় সতর্ক কেন্দ্র, মাঝ আকাশে বিমানের RAT সিস্টেম চালুর ঘটনায় তড়িঘড়ি তদন্তের নির্দেশ

এই ঘটনার পর ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP) DGCA-র কাছে দেশের সব বোয়িং 787 বিমানের ইলেকট্রিক সিস্টেমের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায়।

অতীতের ভয়াবহতায় সতর্ক কেন্দ্র, মাঝ আকাশে বিমানের RAT সিস্টেম চালুর ঘটনায় তড়িঘড়ি তদন্তের নির্দেশ

এয়ার ইন্ডিয়া বিমান

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 October 2025 14:50

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগেই আমদাবাদে ঘটা ভয়াবহ বিমান দুর্ঘটনার (Ahemdabad Air India Crash) পর এবার আরও সতর্ক কেন্দ্র (Government of India)। শনিবার পাঞ্জাবের অমৃতসর থেকে ইংল্যান্ডের বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে (Air India Flight) দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। হঠাৎ বিমানের ‘র‌্যাম এয়ার টারবাইন’ (RAT) সিস্টেম সক্রিয় হয়ে পড়ে। তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল দফতর (DGCA)।

DGCA সূত্রে খবর, দুর্ঘটনা-সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য এক সিনিয়র অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থার এক আধিকারিক বলেন, “এটি একটি গুরুতর প্রযুক্তিগত বিষয়, তাই বিস্তারিত তদন্ত প্রয়োজন।”

কী এই RAT সিস্টেম?

‘র‌্যাম এয়ার টারবাইন’ বা RAT হল বিমানের একটি জরুরি সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় যখন বিমানের প্রধান বিদ্যুৎ বা হাইড্রোলিক শক্তি হারিয়ে যায়।

ঘটনা কীভাবে ঘটল?

শনিবার অমৃতসর থেকে বার্মিংহামের পথে থাকা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI117, একটি বোয়িং 787 ড্রিমলাইনার, অবতরণের সময় আচমকা RAT সিস্টেম সক্রিয় হয়ে যায়।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে, “ফ্লাইট AI117-এর ক্রু সদস্যরা অবতরণের সময় RAT সক্রিয় হতে দেখেন। তবে বিমানের বিদ্যুৎ ও হাইড্রোলিক সিস্টেম স্বাভাবিক ছিল এবং বিমানটি নিরাপদে বার্মিংহামে অবতরণ করে।”

এরপর বিমানটি মাটিতে নামার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য গ্রাউন্ড করা হয়।

পাইলটদের সংগঠনের দাবি: বড় তদন্ত প্রয়োজন

এই ঘটনার পর ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP) DGCA-র কাছে দেশের সব বোয়িং 787 বিমানের ইলেকট্রিক সিস্টেমের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায়।

FIP-এর সদস্য ক্যাপ্টেন সি.এস. রন্ধাওয়া ANI-কে বলেন, “বিমানের সমস্ত সিস্টেম ঠিকঠাক চলছিল, কিন্তু অবতরণের সময় যখন বিমানটি মাটি থেকে মাত্র ৫০০ ফুট ওপরে, তখন RAT সক্রিয় হয় — এটি খুবই বিরল ঘটনা।”

এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন কয়েক মাস আগেই আহমেদাবাদে ভয়াবহ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। ওই দুর্ঘটনায় একমাত্র বেঁচে গিয়েছিলেন এক ব্রিটিশ নাগরিক।


```