Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Air India Crash: মানসিক চাপে ইচ্ছে করেই ইঞ্জিন বন্ধ করে দেন ক্যাপ্টেন! আশঙ্কা বিশেষজ্ঞের

গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (Boeing 787 Dreamliner), উড়ানের মাত্র ৩২ সেকেন্ডের মধ্যেই দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং বিমানটি মাটিতে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। 

Air India Crash: মানসিক চাপে ইচ্ছে করেই ইঞ্জিন বন্ধ করে দেন ক্যাপ্টেন! আশঙ্কা বিশেষজ্ঞের

এভিয়েশন এক্সপার্টের আশঙ্কা বাড়াচ্ছে রহস্য

শেষ আপডেট: 12 July 2025 23:43

দ্য ওয়াল ব্যুরো: পাইলট ইচ্ছাকৃতভাবেই ইঞ্জিন বন্ধ করেছিলেন, আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা (Air India Plane Crash) এমন আশঙ্কাই প্রকাশ করলেন ভারতের অন্যতম বেসরকারি বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন (Mohan Ranganathan)। তাঁর দাবি, বিমানের জ্বালানি কন্ট্রোল সুইচ (Fuel Control Switch) দু’টি একইসঙ্গে বন্ধ হয়, যা কেবলমাত্র ম্যানুয়ালি বা হাতে করা সম্ভব। কোনও সফটওয়্যার ত্রুটি বা টার্বুলেন্সের কারণে এটা হওয়ার সম্ভাবনা নেই।

গত ১২ জুন আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (Boeing 787 Dreamliner), উড়ানের মাত্র ৩২ সেকেন্ডের মধ্যেই দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং বিমানটি মাটিতে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও দুই পাইলট এবং ক্রু সদস্যদের। মাটিতে থাকা আরও ১৯ জন প্রাণ হারিয়েছেন। মাত্র একজন যাত্রীই জীবিত ছিলেন।

প্রাথমিক তদন্ত রিপোর্টে জানা যায়, রানওয়ে ছাড়ার পরপরই বিমানের দু’টি ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ একসঙ্গে ‘রান’ থেকে ‘কাট অফ’ অবস্থায় ঘুরিয়ে দেওয়া হয়। এই সুইচগুলি ঘোরাতে যথেষ্ট জোর প্রয়োগ করতে হয়। ক্যাপ্টেন রঙ্গনাথনের মতে, বিমানের ‘ককপিট ভয়েস রেকর্ডারে’ ধরা পড়েছে, এক পাইলট বলছেন, 'তুমি এটা করলে কেন?', আরেকজন বলছেন, 'আমি করিনি।' এমন কথোপকথনের মধ্যে দিয়ে তিনি আশঙ্কা করছেন, হয়ত দুর্ঘটনার আশঙ্কা করেই পাইলটদের একজন মানসিক চাপ থেকে ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন।

তাঁর আরও দাবি, ক্যাপ্টেন সম্ভবত মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন এবং কিছুদিন চিকিৎসার জন্য ছুটিতেও ছিলেন। যদিও এয়ার ইন্ডিয়া বা নিয়ন্ত্রক সংস্থা এই বিষয়ে এখনও মুখ খোলেনি।

এধরনের ঘটনা এর আগেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে বলে মনে করিয়ে দেন রঙ্গনাথন। যেমন ২০১৫ সালে জার্মানউইংস বিমানের পাইলট যাত্রী-সহ প্লেনটি পাহাড়ে ফেলে দিয়েছিলেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০-এর দুর্ঘটনাতেও পাইলটের ভূমিকা নিয়ে সন্দেহ ছিল।

অভিযোগ, ভারতে পাইলটদের মানসিক স্বাস্থ্যের উপর আলাদা নজর দেওয়া হয় না, এমনকি বিমান ও নিয়ন্ত্রক সংস্থাও শুধু উড়ান পরিচালনা ও সময়সূচী নিয়ে চিন্তিত থাকে। দীর্ঘক্ষণ কাজের চাপ, ঘুমের অভাব, পরিবার থেকে দূরে থাকা- সব মিলিয়ে অনেক সময় পাইলটরা মানসিক দিক থেকে ভেঙে পড়েন, যার প্রভাব পড়ে উড়ানের নিরাপত্তায়।

এদিকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জারাপু রাম মোহন নাইডু বলেছেন, প্রাথমিক রিপোর্ট দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। চূড়ান্ত তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনও মন্তব্য করাও ঠিক হবে না। তবে এই দুর্ঘটনা এবং বিশেষজ্ঞের আশঙ্কা আবারও ভারতের বিমান নিরাপত্তা ব্যবস্থা, পাইলটদের নজরদারি এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।


```